মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন, সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন, সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং কথিত আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্রের তৎপরতার অভিযোগ তুলে তালা বাজার বণিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তালা ডাকবাংলো হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তালা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২০ জুন শাহাপুর গ্রামের বাসিন্দা মো. সাগর তার সিডিআই মোটরসাইকেলটি মেরামতের জন্য মেলা বাজার পাম্পসংলগ্ন ফাহিমের গ্যারেজে জমা দেন। দীর্ঘ সময় বিভিন্ন যন্ত্রাংশ আনার আশ্বাস দেওয়ার পর ফাহিম দাবি করেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে অনুসন্ধানে জানা যায়, ফাহিম নিজেই মোটরসাইকেলটি চুরি করে ভাঙারি ব্যবসায়ী আব্দুল মাজেদের কাছে কেজি দরে বিক্রি করেছেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে বণিক সমিতি একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও ফাহিম উপস্থিত হননি বলে দাবি করা হয়।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ফাহিমের গ্যারেজে গিয়ে অভিযোগকারী সাগরের উপস্থিতিতে তার বক্তব্য গ্রহণ করেন। এ সময় ফাহিমের বাবা, খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল জলিল উপস্থিত থেকে বিষয়টির সিদ্ধান্ত বণিক সমিতির ওপর ছেড়ে দেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

অভিযোগ করা হয়, একপর্যায়ে সভাপতি ও কার্যনির্বাহী সদস্য সাময়িকভাবে ঘটনাস্থল থেকে সরে গেলে কয়েকজন বহিরাগত যুবক সেখানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন অস্ত্র প্রদর্শন করে নিজেকে “খুলনার গ্রেনেড বাবু” পরিচয় দিয়ে কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনকে হত্যার হুমকি দেয়। এ সময় ফাহিম একটি ভারী সাইলেন্সার রেঞ্চ দিয়ে আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মামুন হাওলাদার নামে একজন আহত হন।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে অন্য মোটরসাইকেলে করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা গুলি করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, পুলিশি তদন্ত ও স্থানীয় জনতার সহায়তায় ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্তে “গ্রেনেড বাবু” পরিচয়দানকারী ব্যক্তি খুলনা অঞ্চলের কথিত মাফিয়া “গ্রেনেড বাবু”র সহযোগী “কালা তুহিন” বলে জানতে পেরেছেন বলে দাবি করেন বক্তারা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও অভিযোগ করা হয়। এছাড়া, তিনি জামিনে মুক্ত হয়ে খলিলনগর ইউনিয়নের সদস্য আব্দুল জলিলের আশ্রয়ে থেকে মাদক ও চোরাচালান কার্যক্রম পরিচালনা করছিলেন বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে বণিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: ফাহিমকে রিমান্ডে নিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন, ইউপি সদস্য আব্দুল জলিলকে অবিলম্বে গ্রেপ্তার এবং কালা তুহিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে তালা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

বণিক সমিতির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তালা বাজার ও আশপাশের এলাকায় বাইরের বিভিন্ন সন্ত্রাসী চক্রের সদস্যরা অবস্থান নিয়ে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এসব কর্মকান্ড রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক স, ম ইয়াছিন উল্লাহ,বণিক সমিতির নেতা ফারুক হোসেন, মেহেদী হাসান, আলমগীর হোসেন, হারুনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

Ads small one

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Oplus_131072

কেএম রেজাউল করিম, দেবহাটা: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার ম-ল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবুল তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা জরুরি।

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়ক এক যুগেও হয়নি সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়ক এক যুগেও হয়নি সংস্কার

এমএম জামান মনি, পাটকেলঘাটা: দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় কাদার সাগরে পরিণত হয়েছে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের বলফিল্ড মোড় সড়ক। জামসেদের মুরগির দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা ও কাদা। ফলে প্রতিদিন এই পথে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যানবাহন প্রায়ই গর্তে আটকে বিকল হয়ে পড়ছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি ‘গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে স্থানীয় সংসদ সদস্য এটি পুনর্র্নিমাণের জন্য অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে প্রধান সংস্থায় চিঠি দিয়েছেন। বরাদ্দ অনুমোদন মিললেই ঢালাইয়ের কাজ শুরু হবে। সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক এবং দ্রুত সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

 

উপকূলীয় মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
উপকূলীয় মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় এলাকার অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে ভ্যান বিতরণ করা হয়েছে। ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার সাতক্ষীরার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আটজন অসচ্ছল মানুষের হাতে ভ্যান তুলে দেওয়া হয়।

কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুরের (বাংলাদেশ ব্রাঞ্চ) মার্কেটিং প্রধান বেনজির রাকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক রেহানউদ্দিন এবং শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

আয়োজকেরা জানান, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভ্যান ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করে পরিবারের আর্থিক চাহিদা মেটাতে পারবেন।

উল্লেখ্য, এলজি অ্যাম্বাসেডর-২০২৬ হিসেবে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন। তাঁর উদ্যোগের অংশ হিসেবে উপকূলীয় মানুষের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।