মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তালায় শিক্ষার্থীদের নিয়ে ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
তালায় শিক্ষার্থীদের নিয়ে ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা

তালা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করতে সাতক্ষীরার তালায় ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন প্রজন্মকে এখন থেকেই সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই ধরনের অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সহায়ক হবে।”
কুইজ প্রতিযোগিতায় মূলত পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশ্ন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে উপজেলা পর্যায়ে আয়োজিত ‘পরিবেশ সম্মেলনে’ অংশগ্রহণের সুযোগ পাবে।
কুইজ ছাড়াও শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। সেখানে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় তালা উপজেলার মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভা করা হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে নির্বাচিত সেরাদের নিয়ে একটি বড় পরিসরে পরিবেশ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক স্বপন কুমার পাল, মো. রফিকুল ইসলাম, নুরজাহান খাতুন ও কাকলী দাশ। কর্মসূচিটি সমন্বয় করেন আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত এবং সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য একরামুল ইসলাম ও আবু সাহিদ মোড়ল প্রমুখ।

Ads small one

ফ্রান্সের বিদায়, ফাইনালে স্পেন: স্পেন ২ : ০ ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্সের বিদায়, ফাইনালে স্পেন: স্পেন ২ : ০ ফ্রান্স

 

বিশ্বকাপে একরকম অপ্রতিরোধ্য ফুটবল খেলে সেমিফাইনালে ওঠে এসেছিল ফ্রান্স। সেমিতে স্পেনের বিপক্ষে অনেকের ফেবারিটও ছিল দিদিয়ের দেশমের দলটি। কিন্তু টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলা ফ্রান্সকে সেমিফাইনালে আজ খুঁজেই পাওয়া গেল না। দুর্দান্ত নৈপুণ্য দেখানো স্পেনের কাছে ২–০ গোলে হেরে শেষ চার থেকেই বিদায় নিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন ২২ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার কোনো পথই বের করতে পারেনি গতবারের রানার্সআপরা। আলোচিত কিলিয়ান এমবাপ্পে–উসমান দেম্বেলে–মাইকেল ওলিসে ত্রয়ীও গড়তে পারলেন না তেমন কোনো পার্থক্য। উল্টো বিরতির পর পেদ্রো পোরো স্পেনের হয়ে গোল করে ফ্রান্সকে ম্যাচ থেকে ছিটকে দেয়। বিশ্বকাপজুড়ে দাপুটে খেলে ফ্রান্সের এমন বিদায় দলটির সমর্থকদের জন্য বেশ হতাশাজনকই।

বিপরীতে আজ স্পেন ছিল গতিময় ও আগ্রাসী। শুরু থেকে ফ্রান্সের ওপর চাপ তৈরি করেছে তারা। জমাট রক্ষণ, গতিময় মিডফিল্ড ও আগ্রাসী আক্রমণ মিলে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে তারা। ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি ইউরো চ্যাম্পিয়নরা। যার ফল তারা শেষ পর্যন্ত পেয়েছে ফাইনাল নিশ্চিত করে। আগামী রোববার রাতের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দল।

ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল স্পেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল স্পেন

ফ্রান্স দলে আরও দুই পরিবর্তন
৭২ মিনিটে মাঠ ছাড়লেন মাইকেল ওলিসে ও লুকাস দিনিয়ে। আর এ দুজনের পরিবর্তনে মাঠে নেমেছেন রায়ান শেরকি ও থিও হার্নান্দেজ।

০২: ২৫
ইয়ামালের গোল বাতিল
মনে হচ্ছিল লামিনে ইয়ামাল গোল করে ম্যাচ সিলাগালা করে দিয়েছেন। কিন্তু ৬৪ মিনিটে করা ইয়ামালের গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

০২: ২১
২–০ গোলে এগিয়ে স্পেন, বিপদে ফ্রান্স
ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স এখন আরও বড় বিপদে পড়ল। তারা পিছিয়ে গেল ২–০ গোলে। ৫৮ মিনিটে গোলটি করেছেন পেদ্রো পোরো।

গোলটি অনেকটাই নিজের চেষ্টায় তৈরি করেন পোরো। দানি ওলমোর সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন পরো। এরপর দারুণ স্থিরতায় মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলের পর স্পেনের উদ্‌যাপন
ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলের পর স্পেনের উদ্‌যাপনরয়টার্স
০২: ১৯
নামলেন দেজিরে দুয়ে
সমতা ফেরানোর অপেক্ষায় থাকা ফ্রান্স ৫৯ মিনিটে ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামিয়েছে দেজিরে দুয়েকে।

০২: ১০
ফ্রান্স দলে পরিবর্তন
বিরতির সময়ই পরিবর্তন আনল ফ্রান্স। পরিবর্তনটি ছিল প্রত্যাশিতও। প্রথমার্ধে হলুদ কার্ড দেখা মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর বদলে মাঠে নেমেছেন রোমার মিডফিল্ডার মানু কোনে।

০১: ৫১
স্পেন ১ : ০ ফ্রান্স (হাফ টাইম)
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষে ফ্রান্সের বিপক্ষে ১–০ এগিয়ে আছে স্পেন। পেনাল্টি থেকে প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে চেনা রূপে দেখা যায়নি ফ্রান্সকে।

ম্যাচের ২০ মিনিটে লুকাস দিনিয়ে বক্সের ভেতরে অসাবধানতাবশত লামিনে ইয়ামালকে ফেলে দিলে পেনাল্টি পায় স্পেন। সেই পেনাল্টি থেকে গোল করেন ওইয়ারসাবাল।

এর কিছুক্ষণ পরই ফ্রান্সের দুশ্চিন্তা আরও বাড়ে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

এই বিশ্বকাপে ফ্রান্সকে এতটা অস্থির আগে দেখা যায়নি। এত দিন তারা ছিল প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু দিনিয়ের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত, দেম্বেলের ওপর ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া এবং জুলস কুন্দের বিপক্ষে আরেকটি সিদ্ধান্ত—সব মিলিয়ে ফরাসি খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ জমতে দেখা যাচ্ছে। এখন দ্বিতীয়ার্ধে দিদিয়ের দেশমের দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।

স্পেন পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
স্পেন পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে

চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের মধ্যকার মহারণে শুরুতেই এগিয়ে গেছে স্পেন।

ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার লুকাস ডিগনে। এতে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে কোনো ভুল করেননি মিকেল ওয়ারজাবাল। তার নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। ফলে ম্যাচের ১৯ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।