পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে লতা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব ও লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরান সরদারের নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক বরুণ কান্তি ম-লের সভাপতিত্বে এবং গোরাচাঁদ মহলদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমরান সরদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক ভূতেশ ম-ল, নাজিরা আকতার, তাপস ম-ল, শিক্ষক শংকর বিশ্বাস, বরুণ রায়, ব্রজেন বিশ্বাস ও ইউপি সদস্য পুলকেশ রায়। অন্যান্যের মধ্যে অরণ্য রায়, অরুন রায়, উজ্জ্বল রায়, বরুন ম-ল, জিয়া, আলমগীর, লাবণ্য, শহীদ ও সবুজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি সরকার, শ্রেয়ান বিশ্বাস, জুনায়েদ ইসলাম সাইফ, সপ্তক বিশ্বাস, গৌরব মহলদার, পৃথা রায় ও তাসনিম জাহানকে সম্মাননা ক্রেস্ট, মগ, জ্যামিতি বক্স, কলম ও ফাইল উপহার দেওয়া হয়।









