পাটকেলঘাটায় যুবসমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট
পাটকেলঘাটা প্রতিনিধি: “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”Ñএই প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরার বড়বিলা ও খোদ্দো গ্রামের বিভিন্ন পাড়ার যুবসমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাটকেলঘাটার বড়বিলা দাখিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাঠমুখী করা এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকা- থেকে দূরে রাখাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
টুর্নামেন্টে বড়বিলা ও খোদ্দো গ্রামের বিভিন্ন মহল্লার তরুণদের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী তরুণদের উৎসাহিত করতে বল ও বিভিন্ন ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মুজিবার রহমান সরদার। এ ছাড়া আয়োজনে সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ। এই সহযোগিতার জন্য আয়োজকেরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন শেখ আব্দুল লাল মামুন, যিনি আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন। তিনি যুবসমাজের এমন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকা- থেকে দূরে থাকার আহ্বান জানান।
আয়োজকেরা জানান, বড়বিলা ও খোদ্দো গ্রামের যুবসমাজ নিজেদের উদ্যোগ, শ্রম ও প্রচেষ্টায় এ টুর্নামেন্টের পুরো আয়োজন সম্পন্ন করেছে। তরুণসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তারা আরও জানান, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করার পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতে বড়বিলা ও খোদ্দো গ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।






