প্রভাতের আলোয় একঝাঁক পায়রা এই স্লোগানে “আবাবিল” সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি: প্রভাতের আলোয় একঝাঁক পায়রা” এই স্লোগানে “আবাবিল” নামক একটি অরাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। গত ২৯ মে-২০২৬ শুক্রবার সমাজের গুণিজনকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে “আবাবিল” এর কর্মসূচী ঘোষণা করা হয়।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্ম সামাজিক মান উন্নয়নে পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপন কর্মসূচি এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করলো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওসমান গনি বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক আল ফিরদাউস আলফা, ৫নং দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন বকুল, ক্রীড়াবিদ শিক্ষক মোঃ আফসার আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাংবাদিক মোঃ ফারুক হোসেন, শিক্ষাবিদ প্রফেসর মোঃ রবিউল ইসলাম ও মোঃ আবুল হাসান, জনপ্রতিনিধি কামাল হোসেন, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় “আবাবিল” পরিবারের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সুমনের সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ খায়রুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসেন প্রমুখ।
এসময় হাফেজে, বীর মুক্তিযোদ্ধা, হাজী, কবি ও সাহিত্যিক, ক্রিয়াবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক আলোকিত পিতামাতা, কৃত শিক্ষার্থী, ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।









