বকচরা আহমাদিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা সদর উপজেলার বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও তাঁদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জ্যেষ্ঠ মৌলভী শিক্ষক মাওলানা শাহাদাৎ হুসাইন।
সহকারী শিক্ষক মোজাফফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক শিক্ষক মোজাম্মেল হক, আবদুল গফুর সরদার, আব্দুস মাজেদ ও শামছুর রহমান, বিএনপি নেতা আফতাবুজ্জামান আফতাব, আমীর আলী ও মাসুম বিল্লাহ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী মুসরেফা তাবাসসুম মাওয়া এবং বিদায়ী পরীক্ষার্থী ইউসুফ আলী ও রুমি।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক সহকারী সুপার মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









