বড়দলে সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. রেজাউল করিম। আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বাবলুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।









