বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাবেক সেনা সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জি. এম. রুস্তম আলী, বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি জি. এম. দিদারুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রবিউল ইসলাম ও জি. এম. লাভলু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।









