বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বুধহাটায় ফারিয়া ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
বুধহাটায় ফারিয়া ফুটবল টুর্নামেন্ট

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বুধহাটায় ফারিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ফুটবল মাঠে আশাশুনি ও বুধহাটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (ফারিয়া) দলগুলোর মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বাধীন আশাশুনি ফারিয়া একাদশের হয়ে হাবিব ও তামিম হোসেন দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে কামরুজ্জামান আরও একটি গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। বুধহাটা ফারিয়া একাদশের নেতৃত্বে ছিলেন মামুন খান। খেলা শেষে বিজয়ী দল আশাশুনি ফারিয়া একাদশের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশান ডেন্টাল ক্লিনিকের পরিচালক ডা. এসকে রাজা, ডা. বিদ্যুৎ চক্রবর্তী ও আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ বাদশাসহ অন্যরা।

Ads small one

মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সকল পূজাম-প পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম রফিকুল ইসলাম। ২০ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত পূজাম-পগুলো পরিদর্শনকালে তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘেœ দুর্গোৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অন্তর্ভুক্তিমূলক ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এ সেশনের আয়োজন করে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে।

ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন এবং পরিচালনায় সহযোগিতা করেন আরিফ বিল্লাহ। সেশনে জেন্ডার সম্পর্কিত নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি মোকাবিলা, অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের আটটি পূজাম-পে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সদর থানা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রতিটি পূজাম-পে ৫ হাজার ১ টাকা করে মোট ৪০ হাজার ৮ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় তিনি পূজাম-পের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গফুর সরদার, শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নাঈম হোসেন পিটু, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।