বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় হোমিও চিকিৎসকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় হোমিও চিকিৎসকের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি দখল ও কলা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে গুরুতর আহত হোমিও চিকিৎসক গোলাম রব্বানী (৫২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে। এর আগে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঠবাড়ী মৌজার গ্রামীণ সড়কের পাশে ১৩ শতক সরকারি জমি ও কলাগাছের কলা কাটাকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক গোলাম রব্বানীর সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) বিরোধ চলছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দা, শাবল, রড ও লাঠির আঘাতে গোলাম রব্বানীসহ চারজন গুরুতর আহত হন। আহত অন্য তিনজন হলেন গোলাম রব্বানীর ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও মা রাহিলা বেগম (৫৫)।

আহতদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোলাম রব্বানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগম (৩৫) নামের দুজনকে আটক করা হয়েছে।

Ads small one

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ আছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা যাওয়া ও নিখোঁজ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানিয়েছেন, বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুই পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রামুর ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সকল পূজাম-প পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম রফিকুল ইসলাম। ২০ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত পূজাম-পগুলো পরিদর্শনকালে তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘেœ দুর্গোৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অন্তর্ভুক্তিমূলক ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এ সেশনের আয়োজন করে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে।

ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন এবং পরিচালনায় সহযোগিতা করেন আরিফ বিল্লাহ। সেশনে জেন্ডার সম্পর্কিত নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি মোকাবিলা, অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।