রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বোনকে কাঁধে নিয়েই বাড়ি ফেরার লড়াই ভাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
বোনকে কাঁধে নিয়েই বাড়ি ফেরার লড়াই ভাইয়ের

ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছিল দুই ভাই-বোন। কিন্তু গন্তব্যে পৌঁছে বাঁধে বিপত্তি। ট্রেনের ছাদ থেকে নামতে পারছিল না ছোটবোন। এ অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নেয় বড় ভাই। বৃষ্টির মধ্যেই ছোটবোনকে কাঁধে নিয়ে রেলস্টেশনের ওভারব্রিজের রেলিং ধরে ঝুলে নিচে নেমে আসে ভাই।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও ভিডিও থেকে এ ঘটনার স্থান ও সময় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। অনেকে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও মমত্ববোধের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যে এমন ঝুঁকি নেয়ার বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

Ads small one

কুল্যায় সংসদ সদস্য রবিউল বাশারকে সংবর্ধনা ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
কুল্যায় সংসদ সদস্য রবিউল বাশারকে সংবর্ধনা ও মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৬ জুলাই) কুল্যা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
কর্মসূচির শুরুতে তিনি গুণাকরকাটি রওজা শরীফে পীর কেবলার মাজার জিয়ারত করেন। পরে গুণাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে কুল্যাস্থ অস্ট্রেলিয়া মার্কেটে ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
কুল্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঙ্গুর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা এবং মাও. ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আব্দুস সোবহান মুকুল, মাও. আবু বকর সিদ্দিক, আব্দুস সবুর ও আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমেই দিতে হবে। তিনি শিক্ষকদের প্রতি সুশিক্ষা নিশ্চিতকরণ এবং নেতাকর্মীদের সুশৃঙ্খল থেকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে তিনি মহিষাডাঙ্গা ও কাদাকাটি বাজারে মতবিনিময় সভা করেন।

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শুরু

কলারোয়া প্রতিনিধি: গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কলারোয়ায় ‘দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত খুলনা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লা ও একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।
প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, খোরদো গার্লস হাইস্কুল, বোয়ালিয়া হাইস্কুল, বিবিআরএনএস হাইস্কুল, বুঝতলা মাদ্রাসা ও সিংহলাল মাদ্রাসা। আজ সোমবার (২৭ জুলাই) দ্বিতীয় রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আশাশুনির গোয়ালডাঙ্গা থেকে এক মাস ধরে নিখোঁজ শ্রমিক জাহিদুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
আশাশুনির গোয়ালডাঙ্গা থেকে এক মাস ধরে নিখোঁজ শ্রমিক জাহিদুল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের জাহিদুল সরদার (২৩) নামে এক নির্মাণশ্রমিক এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের বারিক সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ জুন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন জাহিদুল। পরে ১০ জুলাই ঢাকার গাবতলী এলাকা থেকে মুঠোফোনে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন তিনি। এরপর থেকে তাঁর ব্যবহৃত ফোন দুটি বন্ধ রয়েছে এবং তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মাঝারি উচ্চতা ও শ্যামলা বর্ণের জাহিদুলের খোঁজ পাওয়া গেলে তাঁর ভাই শহিদুলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বজনেরা।