মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বোনকে কাঁধে নিয়েই বাড়ি ফেরার লড়াই ভাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
বোনকে কাঁধে নিয়েই বাড়ি ফেরার লড়াই ভাইয়ের

ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছিল দুই ভাই-বোন। কিন্তু গন্তব্যে পৌঁছে বাঁধে বিপত্তি। ট্রেনের ছাদ থেকে নামতে পারছিল না ছোটবোন। এ অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নেয় বড় ভাই। বৃষ্টির মধ্যেই ছোটবোনকে কাঁধে নিয়ে রেলস্টেশনের ওভারব্রিজের রেলিং ধরে ঝুলে নিচে নেমে আসে ভাই।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও ভিডিও থেকে এ ঘটনার স্থান ও সময় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। অনেকে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও মমত্ববোধের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যে এমন ঝুঁকি নেয়ার বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

Ads small one

তালায় সেবার মানোন্নয়নে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
তালায় সেবার মানোন্নয়নে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে তালায় সিটিজেন গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে দাতা সংস্থা ‘নেট টু রাইটস’ ও ‘দি সেয়ালোজ ইন ডেনমার্ক’-এর সহায়তায় এই সভার আয়োজন করা হয়।
খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে এবং সুশীল প্রকল্পের সমন্বয়কারী অঞ্জন কুমার দের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার মন্ডল, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার এবং মহিলা বিষয়ক অফিস সহকারী দেবকী রানী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি ও বেসরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য সেবার প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। তিনি তথ্য অধিকার আইন ও সিটিজেন চার্টারের সঠিক বাস্তবায়নের মাধ্যমে কোনো ধরনের হয়রানি ছাড়াই নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন।

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

 

আশাশুনি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মধ্যম চাপড়া খেয়াঘাট চত্বরে ব্র্যাকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে এলাকার নারী-পুরুষ ও ব্র্যাক কর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয় এবং পরে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সভায় বক্তারা জানান, আশাশুনি উপজেলায় প্রতিষ্ঠিত দুটি ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৬৬ বিঘা (প্রায় ৮.৮ হেক্টর) জমিতে প্রায় ৪০ হাজার ম্যানগ্রোভ গাছ রোপণ এবং ১,২৬০ কেজি বীজ ছিটানোর মাধ্যমে উপকূলীয় পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ হ্রাসের মজবুত ভিত্তি তৈরি হয়েছে।
পরিবেশবিদদের মতে, ম্যানগ্রোভ বন পৃথিবীর অন্যতম কার্যকর “ব্লু কার্বন” ইকোসিস্টেম, যা বায়ুম-ল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে মাটিতে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে। গবেষণায় দেখা গেছে, একটি পরিপক্ব ম্যানগ্রোভ বন প্রতি হেক্টরে বছরে গড়ে ৬ থেকে ৮ টন কার্বন ধারণ করতে পারে, যা প্রায় ২২ থেকে ৩০ টন কার্বন ডাই-অক্সাইডের সমতুল্য। সেই হিসেবে আশাশুনির এই বনায়ন পূর্ণ বিকাশ লাভ করলে প্রতিবছর আনুমানিক ৫০ থেকে ৭০ টন কার্বন এবং প্রায় ১৮০ থেকে ২৬০ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে।
এই বনায়নের ফলে একদিকে যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের গতি কমিয়ে উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে, অন্যদিকে উপকূলীয় ভূমিক্ষয় রোধ এবং মাছ, কাঁকড়া ও চিংড়িসহ বিভিন্ন জলজ প্রাণীর নিরাপদ প্রজনন ক্ষেত্র তৈরি হবে।

গ্রাম ডাক্তার সমিতির শোক প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
গ্রাম ডাক্তার সমিতির শোক প্রকাশ

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু’র আম্মা মোছাম্মৎ ফিরোজা বেগম মঙ্গলবার সন্ধ্যায় এবং সদর উপজেলা শাখার সদস্য গ্রাম ডা. আবু বক্কর সিদ্দিকের আম্মা একইদিন সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ ছাড়া পৌর শাখার সাহিত্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক গ্রাম ডা. সমীর কুমার দাশের শ্বশুর সন্ন্যাসী দাস পরলোকগমন করেছেন।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি এবং সাতক্ষীরা পৌর গ্রামডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি