মনিরামপুরে ভোটারদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়
মনিরামপুর (যশোর) সংবাদদাতা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক।
দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও স্থানীয় নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
গণসংযোগের একপর্যায়ে সংসদ সদস্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেনকে স্থানীয় জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি শামীম হোসেনের সততা ও সাংগঠনিক দক্ষতা তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।








