মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
তালা প্রতিনিধি: তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মালেকের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তালা প্রেসক্লাব। সোমবার সকাল ৮টা ১৩ মিনিটে উপজেলার বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক শোকবার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ সংগঠনের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।









