বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মুক্তমত: পতন মানেই শেষ নয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
মুক্তমত: পতন মানেই শেষ নয়

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

‎রাজনীতির ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এখানে উত্থান যেমন স্থায়ী নয়, তেমনি পতনও চিরস্থায়ী নয়। যে রাজনৈতিক শক্তি আজ প্রভাবশালী, কাল সে দুর্বল হয়ে পড়তে পারে; আবার যে শক্তি আজ সংকটের মুখোমুখি, সময়, নেতৃত্ব ও জনমতের পরিবর্তনে সে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে। এটাই রাজনীতির স্বাভাবিক বাস্তবতা এবং ইতিহাসের পুনরাবৃত্ত সত্য।

‎গণতান্ত্রিক রাজনীতিতে জনগণই শেষ কথা। জনগণের আস্থা, নেতৃত্বের দূরদর্শিতা, সাংগঠনিক সক্ষমতা এবং সময়ের চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাই একটি রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই কোনো দলের উত্থানে অতি উল্লাস কিংবা কোনো দলের পতনে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় নয়। কারণ রাজনীতিতে সময়ের চাকা কখন কোন দিকে ঘুরবে, তা আগেভাগে নির্ধারণ করা যায় না।

‎ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, অনেক রাজনৈতিক শক্তিকে একসময় অপ্রাসঙ্গিক মনে করা হলেও তারা পরবর্তীতে নতুন নেতৃত্ব, নতুন কৌশল ও নতুন বাস্তবতার মধ্য দিয়ে আবারও জনগণের সমর্থন অর্জন করেছে। আবার ক্ষমতার শীর্ষে থাকা অনেক শক্তিও জনবিচ্ছিন্নতা, ভুল সিদ্ধান্ত বা সময়ের পরিবর্তনের কারণে দ্রুত দুর্বল হয়ে পড়েছে। সুতরাং রাজনীতিকে কখনোই স্থির বা চূড়ান্ত কোনো অবস্থান থেকে বিচার করা উচিত নয়।

‎প্রকৃতপক্ষে রাজনীতি হলো পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া। এখানে চিরস্থায়ী বন্ধু যেমন নেই, তেমনি চিরস্থায়ী প্রতিপক্ষও নেই; চিরস্থায়ী ক্ষমতা নেই, নেই চিরস্থায়ী পতনও। জনগণের প্রত্যাশা, রাষ্ট্রের প্রয়োজন এবং সময়ের বাস্তবতাই রাজনীতির গতিপথ নির্ধারণ করে।

‎তাই আজকের বাস্তবতাকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। কোনো রাজনৈতিক শক্তিকে স্থায়ীভাবে বিজয়ী বা স্থায়ীভাবে পরাজিত মনে করা ইতিহাসের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার নামান্তর। রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো পরিবর্তন। আর সেই পরিবর্তনের সম্ভাবনাই রাজনীতিকে জীবন্ত, গতিশীল এবং প্রাসঙ্গিক করে রাখে। লেখক: সাবেক ছাত্রনেতা ও উদ্যোক্তা

Ads small one

পাটকেলঘাটায় শুরু হচ্ছে পুলিশিং কাবাডি টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
পাটকেলঘাটায় শুরু হচ্ছে পুলিশিং কাবাডি টুর্নামেন্ট

পাটকেলঘাটা প্রতিনিধি: পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ (অনূর্ধ্ব-২০, নারী ও পুরুষ)’। দেশব্যাপী উদীয়মান কাবাডি খেলোয়াড় তৈরি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ টুর্নামেন্ট সফল করতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহায়তায় খেলোয়াড় বাছাই ও টিম গঠনের কাজ শুরু হয়েছে।

নিয়ম অনুযায়ী, ইউনিয়ন পর্যায় থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে প্রথমে থানা দল গঠন করা হবে। থানা পর্যায়ের বিজয়ী দল জেলা পর্যায়ে এবং পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সব পর্যায়ের খেলা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় খেলা কাবাডিকে তৃণমূলে ছড়িয়ে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে। অনূর্ধ্ব-২০ বয়সের আগ্রহী নারী ও পুরুষ খেলোয়াড়দের প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

তালা প্রতিনিধি: তালায় ‘দলিত’ শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত-এর আয়োজনে এবং ‘টিসিসিবি-আয়ারল্যান্ড’Ñএর সহযোগিতায় গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দলিত-এর প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবলুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান।

অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও বিপ্লব দাসসহ তালা ও পাইকগাছা উপজেলার ১১টি শিক্ষা কেন্দ্রের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা, শিক্ষার মান বৃদ্ধি এবং মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সম্পর্কিত ই-কমার্স বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ‘দলিত’Ñএর আয়োজনে এবং ইতালির দাতা সংস্থা ‘ফান্দাজিওন সানজিনো অনলুস’Ñএর সহযোগিতায় ‘আইডিপিডিভিসি’ প্রকল্পের আওতায় গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন। ই-কমার্স বিষয়ক বিভিন্ন প্রযুক্তিগত দিক উপস্থাপন করেন দলিত-এর প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রযুক্তি প্রশিক্ষক পবিত্র দাস। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলফিকার রায়হান, ই-কমার্স উদ্যোক্তা স্বপ্না বিশ্বাস, সাকলি দাস, মনীষা দাস, মিতা দাস, শিবুলি দাস ও সংস্থার স্বেচ্ছাসেবক রঘু দাসসহ ৩০ জন সুফলভোগী। কর্মশালায় ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি, ব্যবসায়িক নীতি ও নিরাপত্তার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।