রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মেয়ের চিকিৎসায় কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
মেয়ের চিকিৎসায় কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের

খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে খুলনা শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী শিক্ষার্থী মরিয়ম ইসলাম ক্যান্সারে আক্রান্ত তার মা মেয়ের চিকিৎসার জন্য গত ১৯ মে সাহায্যের জন্য কাগজ পত্র জমা দেয়। ২৬ মে দুই মেয়েকে নিয়ে  খুলনা আর্ট একাডেমিতে সকাল ১০টার দিকে আসে  তখন তিনি চিকিৎসার এত টাকা কোথায় পাবে এমন কথার প্রসঙ্গে নিজের একটি কিডনি বিক্রি করে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

আগামী জুন মাসের ১৬ তারিখ মরিয়মকে নিয়ে ভেলোরে সিএমসিতে চিকিৎসা করাতে যাবেন। এই হৃদয়বিদারক ঘটনা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের অর্থ আছে, কিন্তু সন্তান নেই অথচ সেই অর্থ ব্যয় করার মতো উপযুক্ত জায়গাও নেই। তাদের প্রতি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের আন্তরিক অনুরোধ, আপনারা এই নবীন শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করুন।

 

নিজেদের সন্তানের মতো মনে করে মরিয়মের মুখে আবার হাসি ফিরিয়ে দিন।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আমি একটি ছোট্ট প্রতিষ্ঠান পরিচালনা করি, যেখানে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে পথচলা। ইচ্ছা থাকা সত্ত্বেও নিজ অর্থায়নে মরিয়মের চিকিৎসার জন্য বড় ধরনের সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব নয়।”তাই খুলনা আর্ট একাডেমির অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগ্রহ করা ৬,৩২০ টাকা এবং বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পক্ষ থেকে বাবু ধনঞ্জয় রায়ের প্রদান করা ১,১০০ টাকা মরিয়মের মায়ের হাতে তুলে দেওয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অক্ষর শিল্পী বাবু ধনঞ্জয় রায়, এস ও এস হারম্যান মেইনার স্কুল খুলনার চারু ও কারুকলার শিক্ষক চিত্রশিল্পী কাকন সরকার, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, মরিয়ম, তার মা ও ছোট বোন হুমায়রা, ১৭তম ব্যাচের নবীন চারুশিল্পী চিরঞ্জিত মন্ডল, মিলন দাস, নুসরাত জাহান জান্নাত এবং খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাস।অর্থ হাতে নিয়ে মরিয়মের মা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি জানান, দীর্ঘ নয় মাস ধরে মেয়ের অসুস্থতার কারণে তাদের পরিবারে হাসি-আনন্দ যেন হারিয়ে গেছে। এখন পর্যন্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “যদি মেয়ের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে না পারি, তাহলে শেষ পর্যন্ত আমার একটি কিডনি বিক্রি করে হলেও চিকিৎসা চালিয়ে যাবো।”এই সময় মরিয়মের ছোট বোন, প্লে-শ্রেণির শিক্ষার্থী হুমায়রা, নিজের ইচ্ছায় কিছু বলার অনুমতি চায়। সে সকলকে সালাম দিয়ে বলে, “আমার আপু অনেকদিন ধরে অসুস্থ। আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। যারা আমার আপুর জন্য সাহায্য করেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন।”

 

শিশুটির নিষ্পাপ কথা, মরিয়মের মায়ের কান্না এবং মরিয়মের নীরব অনুভূতি সব মিলিয়ে একাডেমির প্রাঙ্গণে এক আবেগঘন ও নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়।পরিসংখ্যান অনুযায়ী খুলনা সিটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ১৯ হাজার ৫৫৭ জন মানুষের বসবাস। চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আমরা যদি সবাই মাত্র ১ টাকা করে সাহায্য করি, তাহলেই একটি পরিবারের মুখে আবার হাসি ফুটতে পারে। ঈদের বন্ধ চলছে তাই”তিনি আরও ঘোষণা দেন, আগামী ১ জুন থেকে ৭জুন পর্যন্ত খুলনা আর্ট একাডেমিতে ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত , হাতের লেখা এবং চারুকলায় ভর্তি হলে ভর্তি ফি মরিয়ম ইসলামের চিকিৎসার জন্য প্রদান করা হবে।চিত্রশিল্পী কাকন সরকার মিলন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।

 

পাশাপাশি বাবু ধনঞ্জয় রায় ও চিত্রশিল্পী কাকন সরকার তাদের আলোচনায় মরিয়মের চিকিৎসার জন্য ভবিষ্যতেও বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।পরবর্তীতে যারা সাহায্য করতে ইচ্ছুক, তারা মরিয়মের মায়ের বিকাশ বা নগদ নম্বরে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। মরিয়ামের মায়ের নম্বর 01994991393 সবশেষে মরিয়ম ইসলামের সুস্থতা কামনা করে এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে আজকের এই সাহায্য ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ৩১সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ৩১সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক এলাহী মুন্নার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে গাজী আবিদ হাসানকে আহ্বায়ক এবং জি এম রুস্তম আলীকে সদস্যসচিব করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির নেতাদের আগামী দিনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সংগঠিত করা এবং দলের সাংগঠনিক কর্মকা- আরও বেগবান করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৩১ সদস্যের অনুমোদিত কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও বিভিন্ন পদে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নামসহ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলায় বাড়ছে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি, সামাজিক অপরাধ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
জেলায় বাড়ছে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি, সামাজিক অপরাধ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

জিএম আমিনুল হক: সাতক্ষীরার শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামপর্যায়ে যুবসমাজসহ বিভিন্ন পেশার মানুষ মাদক ও অনলাইন জুয়ার আসক্তিতে জড়িয়ে পড়ছে। এর প্রভাবে জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি গভীর উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই অপরাধমূলক কর্মকা-ে যুক্ত হচ্ছে। এতে রাতে চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।
আশাশুনি উপজেলার প্রতাপ নগর গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনাওয়ার হুসাইন জানান, প্রত্যন্ত অঞ্চলেও মাদক ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে কিশোর ও যুবকেরা সহজেই জুয়ার ফাঁদে পা দিচ্ছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামাজিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সচেতন মহলের মতে, তরুণদের মেধা ও সম্ভাবনাকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে এবং কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানো জরুরি।
এ বিষয়ে সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান এবং ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ বলেন, তরুণদের মেধা ও শক্তিকে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকা-ে কাজে লাগাতে হবে। বর্তমানে সব বয়সের মানুষের মধ্যে মাদক ও জুয়ার আসক্তি দেখা যাচ্ছে, যা সামাজিক অপরাধ বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় শিক্ষক, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। মাদক কেনাবেচা বন্ধ করতে পারলে অপরাধ অনেকটাই কমে আসবে।

শ্যামনগর হাসপাতালে ৩৬ দিনে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
শ্যামনগর হাসপাতালে ৩৬ দিনে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ৩৬ দিনে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ১২ জন এবং সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া জুলাই মাসে ১ জন রোগী ভর্তি হয়েছিলেন। সব মিলিয়ে এ পর্যন্ত ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ শয্যার একটি ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। তবে শয্যাসংখ্যা কম হওয়ায় রোগীদের সাধারণ শয্যা ও কক্ষে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে এবং তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি। বসতবাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।