শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভা
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশুর জীবন সুন্দর করি’ প্রতিপাদ্য সামনে রেখে শ্যামনগরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় একশনএইড বাংলাদেশ (এলআরপি-৫৪)-এর আয়োজনে রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠে এ সভা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস।
সভায় শিক্ষার্থীদের বাল্যবিয়ের কুফল ও তা প্রতিরোধের নানা উপায় নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে একশনএইডের প্রোগ্রাম অফিসার মো. ফারুকুজ্জামান ও স্থানীয় শিক্ষকেরা বক্তব্য দেন।






