শ্যামনগরে সরকারি নির্দেশনা অমান্য: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শ্যামনগর প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করায় শ্যামনগরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার নকিপুর ও হায়বাদপুর এলাকায় অভিযান চালিয়ে এই দ- প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখার দায়ে নাহার বেবি শপ অ্যান্ড ভ্যারাইটি স্টোরসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। দ-বিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী এই অর্থদ- প্রদান করা হয়েছে।
আদালত সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ন্যূনতম এই জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।









