মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে শুল্ক বিভাগ। শনিবার ব্যাংকক থেকে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার পর তাদের আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার শুল্ক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আটক ব্যক্তিদের বেশিরভাগই শ্রীলঙ্কার বিভিন্ন মন্দিরে প্রশিক্ষণরত কনিষ্ঠ ভিক্ষু। চার দিনের ব্যাংকক সফর শেষে ফেরার সময় তাদের লাগেজে কুশ নামক শক্তিশালী গাঁজা লুকিয়ে রাখা ছিল। লাগেজের ভেতর গোপন কুঠুরি বানিয়ে তারা প্রায় পাঁচ কেজি করে মাদক বহন করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে ভিক্ষুরা তাদের মুখ লুকানোর চেষ্টা করছেন। রবিবার তাদের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কর্মকর্তাদের মতে, শ্রীলঙ্কার কোনও বিমানবন্দরে গাঁজা উদ্ধারের এটিই একক বৃহত্তম ঘটনা। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১১০ কোটি রুপি (২৫ লাখ পাউন্ড)।

স্থানীয় দৈনিক ডেইলি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, ভিক্ষুদের এই ভ্রমণ ছিল অন্যের পৃষ্ঠপোষকতায়। তাদের মোবাইল ফোনে থাকা ছবিতে তাদের ব্যাংককে সাধারণ পোশাকে আনন্দভ্রমণ করতে দেখা গেছে।

এই ঘটনায় কলম্বোর উপকণ্ঠ থেকে আরও এক ভিক্ষুকে আটক করা হয়েছে, যাকে এই ভ্রমণের মূল আয়োজক বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ওই ব্যক্তি ভ্রমণে ছিলেন না। তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন যে, এই পার্সেলগুলো অনুদান এবং পরে একটি ভ্যান এসে এগুলো সংগ্রহ করবে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের মে মাসে একই বিমানবন্দরে ৪৬ কেজি মাদকসহ এক ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণীকে আটক করা হয়েছিল। দক্ষিণ লন্ডনের কুলসডন থেকে আসা শার্লট মে লি নামের ওই তরুণীও ব্যাংকক থেকে কলম্বো যাচ্ছিলেন। সেই সময় তিনি দাবি করেছিলেন, তার অজান্তেই তার লাগেজে মাদক রাখা হয়েছিল।

 

Ads small one

প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রোববার রাতে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতি এবং সংস্থার সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মো. সিহাব সিদ্দিকী সভাপতি, আজমিরা খাতুন সহ-সভাপতি এবং মো. রিপন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-কোষাধক্ষ পাপিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাফিজ।
নির্বাচনী সভায় সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংস্থাসংশ্লিষ্ট মোট ৩০জন সদস্যের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

oplus_0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) স্কুলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের এডহক কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, গীতা রাণী সাহা, শামীমা আক্তার, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, খালেদা খাতুন, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।