সড়কে নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ, তদারকিতে জামায়াত নেতা ও প্রকৌশলী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা দাশপাড়া থেকে ০৮নং ধুলিহর ইউনিয়নের বড়দল ভাগ্যের মোড় পর্যন্ত সড়ক সংস্কার কাজে নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পিসি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই সড়ক সংস্কার কাজে শুরু থেকেই নি¤œমানের ইট ব্যবহার করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান।
খবর পেয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর উপজেলা প্রকৌশলীকে (ইঞ্জিনিয়ার) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সড়কে ব্যবহৃত নির্মাণসামগ্রী ও ইটের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে মাওলানা আব্দুস সবুর সংশ্লিষ্ট ঠিকাদার ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সরকারি প্রাক্কলন অনুযায়ী মানসম্মত ইট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেন। এরপর উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ তদারকিতে পুনরায় সঠিক মান বজায় রেখে সড়কের কাজ শুরু হয়।









