বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরা বৈকারীতে মানবাধিকার সংরক্ষণ পরিষদ ও নারী পরিষদের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরা বৈকারীতে মানবাধিকার সংরক্ষণ পরিষদ ও নারী পরিষদের সভা

মঙ্গলবার (১২ মে ২০২৬) ভোমরা মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) সদস্য মো: আব্দুল মান্নান ও মানবাধিকার নারী পরিষদ (এমএনপি) আহবায়ক শারমিন নাহার এর সভাপতিত্বে সদস্যদের সাথে দ্বি-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় নারী শিশু পাচার এবং শিশুদের জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে সদস্যদের উদ্যোগে এলাকাতে উক্ত বিষয়ের উপরে মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন করার সিদ্ধান্ত হয়। স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের অধীনে প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাাম সভায় উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

 

Ads small one

আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ্ মুহাম্মদ ইয়াহিয়া হিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্য কার্টার সেন্টার সাতক্ষীরার আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর তত্ত্বাবধানে সততা সংঘের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও দুপ্রক সদস্যদের সচেতন করতে তথ্য অধিকার আইনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ বাদশার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

এ প্রশিক্ষণে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখে তার বিস্তারিত আলোচনা ও হাতেকলমে শেখানো করা হয়। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুল নাহার। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল দুপুর ২টায় তালা থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ওসি শহিদুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তালা শাখার সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সুরোজিৎ সরকার, সিনিয়র সহ-সভাপতি তাপস দাস, সহ-সভাপতি প্রভাষক সন্দীপ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পবিত্র বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদক সুমনা দে, প্রচার সম্পাদক প্রসেনজিৎ দাস, দপ্তর সম্পাদক মিঠুন মল্লিক, তারক রাহা ও শিবু দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হবে।

 

দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা ।

গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
গ্রাম আদালতের গুরুত্ব ও বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রামের ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিস্পত্তি করতে হবে।

 

গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করে প্রান্তিক সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি উচ্চ আদালতের মামলা জট কমাতে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, উচ্চ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি এবং প্রতিবেদন দাখিল, মামলা নিস্পত্তি, এজলাস ব্যবহার এবং মামলার নথি, রেজিস্টার সংরক্ষণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। একইসাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সবাইকে গুরুত্ব সহকারে কাজ করার জন্য বলেন।

ত্রৈমাসিক সভায় উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা দেবহাটা উপজেলার ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে গ্রাম আদালত পরিচালনায় ব্যায়ের জন্য আলাদা বরাদ্দ রাখার জন্য অনুরোধ করেন।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এস কে সাদেক হোসেন।