সাতক্ষীরা মেডিকেল কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন
শেখ আব্দুল আলিম: ‘নার্সিংয়ের অগ্রদূত’ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতালের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন নার্সিং কর্মকর্তা ও চিকিৎসকেরা।
হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিরা সেবিকা পেশার গুরুত্ব এবং মানবিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আধুনিক নার্সিং সেবার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে সেবার আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ ডা. এস এম মনিরুজ্জামান, ডা. অজয় কুমার সাহা, ডা. মারুফুজ্জামান, নার্সিং সুপারভাইজার ও ঢাকা কেন্দ্রের প্রতিনিধি ডালিয়া পারভিন, মাহমুদুল হাসান ও আরিফুজ্জামান প্রমুখ।
হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সুপারভাইজারদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন শেখ নিয়ামুল হোসেন, জিল্লুর রহমান ও আঁখি খাতুন। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রতিবছর ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে বিশ্বজুড়ে নার্সদের অবদানকে স্বীকৃতি দিতে এই দিবসটি পালন করা হয়। এর আগে সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত নার্সরা রোগীদের সেবার মানোন্নয়নে শপথ গ্রহণ করেন।












