সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে দু’দিনে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল আটক
পত্রদূত রিপোর্ট: বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ মে ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, শাড়ি, আমুল দুধ, গোলপাপ্পা, ফেন্সিডিল ও উইন কোরেক্স সিরাপ আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নাইজেরিয়াপাড়া হতে ৮ হাজার টাকার ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করে।
হিজলদী বিওপির পৃথক ৪টি আভিযানে কলারোয়া থানার বড়ালী, তালসারি ও গোবরপোতা হতে ৪ লাখ ৬ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
কুশখালি বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া ও কুশখালি মসজিদ মোড় হতে ৪ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার শ্মশান ঘাট ও রাজপুর হতে ১ লাখ ৪৭ হাজার টাকার ভারতীয় ঔষধ, ২০ বোতল ফেন্সিডিল ও ৮৫ বোতল উইন কোরেক্স সিরাপ আটক করে
কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার গেড়াখালি ও কেরাগাছি হতে ১ লাখ ১২ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাঁদপুর হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ঝাউডাঙ্গা ক্যাম্পের আভিযানে সাতক্ষীরা সদর থানার গোবিন্দপুর হতে ১০ হাজার ৫০০ টাকার ভারতীয় আমুল দুধ ও গোলগাপ্পা আটক করে।
গাজীপুর বিওপির আভিযানে গাজীপুর আনিচের ঘের নামক স্থান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, বাঁকাল চেক পোষ্টের আভিযানে ক্ষীরা সদর থানার মাহমুদপুর হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
দুদিনে আটক মালামালের সর্বমোট মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।









