সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক
পত্রদূত রিপোর্ট: শুক্রবার (২৯ মে ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপি টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, ঔষধ ও ৯০ বোতল এসকুফ কাশির সিরাপ আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, গাজীপুর বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বেলতলা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়াও, সুলতানপুর বিওপির আভিযানে কলারোয়া থানাধীন বরমিতলা হতে ৩৬ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।











