মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় বধ্যভূমি আজও সংরক্ষিত হয়নি, বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বধ্যভূমি আজও সংরক্ষিত হয়নি, বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের পেছনে পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরণার্থীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ২১ এপ্রিল বাগেরহাট, খুলনা, পিরোজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা ভারতে গমনোচ্ছুক এসব মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই বধ্যভূমিটি আজও সংরক্ষিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা।

মঙ্গলবার বিকেলে সরকারি উচ্চবিদ্যালয়ের পেছনের সেই বধ্যভূমিতে ‘বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।

স্মরণসভায় বক্তারা বলেন, একাত্তরের এই দিনে আশ্রয়ের সন্ধানে আসা সাত শতাধিক মানুষকে স্থানীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় ঘিরে ফেলে পাকিস্তানি বাহিনী। এদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের। রাতের আঁধারে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার পর তাঁদের লাশ দীনেশ কর্মকারের পুকুরে মাটিচাপা দেওয়া হয়।

বক্তারা আক্ষেপ করে বলেন, সারাদেশে বধ্যভূমি সংরক্ষণে সরকারি প্রকল্প থাকলেও এই স্থানটি আজও অবহেলিত। এমনকি যাতায়াতের রাস্তাটিও একটি মহল টিন দিয়ে ঘিরে বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বধ্যভূমিটি রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস বিকৃত হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক ই এলাহী, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক রঘুনাথ খাঁ, অধ্যাপক ইদ্রিস আলী ও শিক্ষক শুভাশিষ পাল উপস্থিত ছিলেন।

স্মরণসভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। সন্ধ্যার আঁধারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে এই বধ্যভূমিটি সরকারিভাবে সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

 

Ads small one

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সংবাদদাতা: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি।

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিম ও আব্দুর রাকিব, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি এবং যুবদল নেতা শেখ ইয়াসিন আলী।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধি এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ এবং ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার।