শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৬তম বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৬তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি: দেড় দশক পেরিয়ে ১৬বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টিভি। এ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চ্যানেলটির বর্ষপূর্তি।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের লেকভিউ সেন্টার-এ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সময় টিভি দর্শকের আস্থা ধরে রেখেছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় টিভি এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শুরুতে সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি স্বাগত বক্তব্য রাখেন।
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। সময় টিভিকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, সাতক্ষীরা জেলার সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে আরও বেশি করে তুলে ধরতে হবে।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা আমার ছয় নম্বর কর্মস্থল। এর আগে এই জেলায় কখনো আসা হয়নি। এখানে এসে আমি জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব লক্ষ্য করেছি। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়টি আমি ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি। এ বিষয়ে আপনারা আরও বেশি করে কাজ করবেন বলে আশা করি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়, যা নিয়ন্ত্রণ করা জরুরি। তা না হলে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হবে। সংবাদ পরিবেশনে সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেকী এলাহী, এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি ও সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিসি টেলিভিশন-এর এম বেলাল হোসেন এবং মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট বিপ্লব হোসেন। অনুষ্ঠানে সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

দাহন ও প্রশান্তির মিলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
দাহন ও প্রশান্তির মিলন

জহুরুল হক জুলু
ভালোবাসা কোনো শৃঙ্খলিত জীবন নয়,
এ এক মুক্ত আকাশ-
যেখানে স্মৃতির পাখিরা উড়ে বেড়ায়
নীরবতার অসীম পরিসরে।

এটি এক অদৃশ্য অর্ঘ্য,
যা আত্মার গভীরে নিবদ্ধ থাকে,
যেমন শিশিরবিন্দু—
পত্রপল্লবের সবুজে নতজানু হয়ে
ক্ষণস্থায়ী হয়েও রেখে যায়
চিরস্থায়ী দীপ্তি।

বিদায়ের সাথে সাথে ভালোবাসা বিলুপ্ত হয় না,
কিন্তু প্রকৃত সত্য-
এটি কেবল অবয়ব পরিবর্তন করে,
পরিণত হয় এক নিঃশব্দ সংগীতে
যা শ্রুতিহীন তবু শ্রাব্য,
এক অদৃশ্য আলোকরেখায়
যা দৃশ্যহীন তবু পথপ্রদীপ।

যখন তুমি জানালায় দাঁড়িয়ে
বৃষ্টির নেমে আসা দেখবে,
মনে পড়বে—
সে একদিন এমনই নেমে এসেছিল
তোমার জীবনে বিস্ময়ের অগ্নি নিয়ে,
শান্তির জলের স্রোতে
দাহন ও প্রশান্তির এক অনির্বচনীয় মিলন।

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

 

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক দু’টি অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আটক ডাকাতদলের সদস্যের নাম তরিকুল (৩৫)। সে কয়রা থানার বাসিন্দা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্নস্থানে পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে র্দুর্ধষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সদস্যকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে ২ জন জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৬ এপ্রিল বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাশাপাশি, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনী শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৬টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

রৌদ্রের শক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
রৌদ্রের শক্তি

 

শহীদুল্লা হক ভূইয়া
ভোরের আভায় ভেদ করে আজ
উঠল বোশেখ রোদ,
খুশির আমেজ কমনা কিছু
উদয় হলো বোধ!

রোদ’ত নয় আর সূর্যের মূকুট
সৃষ্টি সুখের মূল,
বাংলা নববর্ষ এলো
মনের দুয়ার খুল।

মানব মনের ক্ষনিক প্রাণে
উল্লাসিত মন,
রৌদ্র দ্বগ্ধ অগ্রাহ্য করে
ছুটছে সারাক্ষণ।