বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১২ লাখ টাকার চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১২ লাখ টাকার চেক বিতরণ

oplus_0

সংবাদদাতা: সাতক্ষীরা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর পরিচালক মো. হাফেজ আহাম্মাদ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক এস এম ফারুক আহমেদ, সহকারী পরিচালক অসিম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে তালিকাভূক্ত ২৭ জন শ্রমিকের মাঝে ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, সরকার দূর্ঘটনা কবলিত শ্রমিকদের ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন উক্ত চেক বিতরণ করছেন। এটি সরকারের একটি মহত উদ্যোগ, যার অনুদান পেয়ে শ্রমিকরা উপকৃত হচ্ছে। এই অনুদান পেতে জেলার শ্রমিকরা আবেদন করে স্বাবলম্বী হতে পারবে।

 

Ads small one

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি ও মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় বুধবার (২৪ জুন) সকালে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আপ্তাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন এবং নির্বাহী সদস্যকে এম শাহিনুর রহমান।

এ সময় স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে পোনা মাছ, মাছের খাদ্য, ফলজ ও সবজির চারা এবং মাছ চাষে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় তালা উপজেলার সুফলভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আমিষের চাহিদা পূরণ এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মিলন বিশ্বাস: সাতক্ষীরার সদর উপজেলার আখড়াখোলা এলাকায় অবস্থিত বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল গনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাস চলাকালীন বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়া মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ নিয়োগ, মব সৃষ্টি করে দায়িত্ব দখল, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি হওয়া, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, প্রাণনাশের হুমকি প্রদান এবং শিক্ষার্থী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উল্লেখ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, এসব কর্মকান্ডের কারণে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরে আসে।

 

সাতক্ষীরায় পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ

আরিফ মাহমুদ: সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বুধবার (২৪ জুন ২০২৬) শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের সেশনে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, এআই যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য নির্মুল কৌশল ও ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক রিপোর্টে ফ্যাক্ট চেক ও স্যোশাল মিডিয়া রিপোর্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।