আমদানি বাড়ায় সাতক্ষীরাতে শুকনা মরিচের দাম কমেছে
পত্রদূত ডেস্ক: সরবরাহ বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারে দাম কমেছে শুকনা মরিচের। দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায় কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমেছে। রোববার সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে শুকনা মরিচ খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৯০ বিক্রি হয়েছে। যা ১৫ থেকে ২০ দিন আগেও ৪০০ টাকা দরে বিক্রি। প্রতিষ্ঠানটির পরিচাল আব্দুল হাকিম বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধির পাওয়ায় শুকনা মরিচের দাম কিছুটা কমতির দিকে।
অন্যদিকে এ বাজারে পাইকারীরীতে রবিবার শুকনা মরিচ বিক্রি কেজি প্রতি ৩৭০ থেকে ৩৭৫ টাকা দরে। যা দুই সপ্তাহ আগেও পাইকারীতে ৩৮০ থেকে ৩৮৫ টাকা দরে বিক্রি হয় শুকনা মরিচ।
এদিকে ভোমরা কাস্টমস্ হাউজের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, বিদায়ী ২০২৫-২৬ বছর ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৬০ হাজার ৪৮৩ টন পরিমান। যার আমদানি মুল্য ছিলো ১ হাজার ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকা। পন্যটি ২০২৪-২৫ অর্থবছরে ৫৭ হাজার ৭৭১ টন পরিমান আমদানি হয়েছিলো। যার আমদানি মুল্য ছিলো ১ হাজার ৫৬২ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে বিদায়ী অর্থবছর শুকনা মরিচ আমদানি বেড়েছে ২ হাজার ৭১২ টন। সাতক্ষীরা জেলা কৃষি বিপনন কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বণিক বার্তা জানান, শুকনা মরিচের পাশাপাশি অন্যান্য মসলার দামও কমে এসেছে।












