কলারোয়ায় ওষুধ ও মিষ্টির দোকানে ৫৫ হাজার টাকা জরিমানা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে রাসেল ফার্মেসি ও এক মিষ্টির দোকানে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, রোববার দুপুরে এই বাজারে ওই দুই প্রতিষ্ঠানেউপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী কবিরুল ইসলামকে ৫০ হাজার টাকা ও নানা অব্যবস্থাপনার কারণে মিষ্টির দোকানের স্বত্বাধিকারী সেকেন্দার আলিকে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, উপজেলা নির্বাহী অফিসারের স্টাফবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।












