শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
আলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সংবাদদাতা: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকালে আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ, বিএনপি নেতা ফিরোজ হোসেন খোকন, আনিসুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মতিনুর রহমান মাতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান পল্টু।

Ads small one

নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’

চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ‘শাওমি ১৭টি’ ও ‘শাওমি ১৭টি প্রো’ স্মার্টফোন উন্মোচন করেছে। মূল ফ্ল্যাগশিপ ১৭ সিরিজের তুলনায় কম দামের এই দুটি মডেলে ক্যামেরার চেয়ে পারফরম্যান্স, ডিসপ্লে ও ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ‘১৭টি প্রো’-তে ব্যবহার করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা চীনের বাইরে বাজারজাত হওয়া শাওমির ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত এক অনুষ্ঠানে শাওমি ১৭টি সিরিজের বৈশ্বিক উন্মোচন হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জ বলছে, ইউরোপের বাজারে ফোন দুটি বিক্রি শুরু হচ্ছে, দাম শুরু হয়েছে ৭৪৯ ইউরো থেকে।

ভার্জ বলছে, ‘১৭টি’ মডেলে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। আর ১৭টি প্রোতে থাকা ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে প্রায় দুই দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এর আগে শুধু চীনের বাজারে উন্মোচিত কিছু শাওমি ফোনে এর চেয়েও বড় ব্যাটারি দেখা গেছে। যেমন সম্প্রতি প্রকাশিত শাওমি ১৭ ম্যাক্স–এ রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে আন্তর্জাতিক বাজারে এত বড় ব্যাটারির ফোন এবারই প্রথম আনলো কোম্পানিটি।

বাংলাদেশে ফোনটি এখনো আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রি শুরু হয়নি। তবে শাওমি বাংলাদেশ–এর ফেসবুক পোস্টে ১৭টি সিরিজ বাংলাদেশে আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। কয়েকটি স্থানীয় মোবাইল মার্কেটপ্লেস ও তথ্যভিত্তিক ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য দামও প্রকাশ করা হয়েছে। সেখানে শাওমি ১৭টি–এর আনঅফিশিয়াল দাম প্রায় ১ লাখ ১০ হাজার টাকা দেখানো হচ্ছে।

ডিসপ্লে ও ডিজাইন

শাওমি ১৭টি মডেলে রয়েছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রেজল্যুশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে ১৭টি প্রোতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, স্ক্রলিং কিংবা গেম খেলার অভিজ্ঞতা তুলনামূলক মসৃণ হবে।

ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার ৫০০ নিটস পর্যন্ত উঠতে পারে। ফলে রোদেও স্ক্রিন দেখতে সমস্যা হওয়ার কথা নয়। চোখের সুরক্ষার জন্য এতে রয়েছে ৩ হাজার ৮৪০ হার্টজ পিডব্লিউিএম ডিমিং, ডলবি ভিশন ও একাধিক টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

ফোন দুটিতে আইপি৬৮ রেটিং থাকায় পানি ও ধুলাবালুর বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা পাওয়া যাবে।

পারফরম্যান্সে ফ্ল্যাগশিপের ছোঁয়া

দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। ১৭টি মডেলে রয়েছে ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা এবং ১৭টি প্রোতে ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। উভয় ফোনেই রয়েছে ১২ জিবি র‍্যাম। পাশাপাশি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ইউএফএস ৪.১ স্টোরেজ প্রযুক্তি থাকায় ভারী গেমিং, মাল্টিটাস্কিং ও এআইভিত্তিক কাজেও দ্রুতগতির অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।

শাওমির নতুন হাইপারওএস ৩ ইন্টারফেসের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন এআই সুবিধাও। এর মধ্যে রয়েছে এআই রাইটিং, ভয়েস ট্রান্সক্রিপশন ও গুগল জেমিনি সমর্থন।

ব্যাটারিই সবচেয়ে বড় আকর্ষণ

১৭টি সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি। ১৭টি মডেলে রয়েছে ৬৭ ওয়াট দ্রুতগতির চার্জিং সুবিধা। আর ১৭টি প্রোতে যুক্ত করা হয়েছে ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সুবিধা।

তবে চার্জার বক্সে না থাকায় বিষয়টি অনেক ব্যবহারকারীর জন্য হতাশার কারণ হতে পারে।

ক্যামেরা ভালো, তবে ফ্ল্যাগশিপ নয়

ক্যামেরা ব্যবস্থায় দুটি ফোন প্রায় একই ধরনের। উভয় মডেলেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ৫এক্স টেলিফটো ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ১৭টি প্রোতে মূল ক্যামেরা সেন্সর কিছুটা বড় হওয়ায় ছবির মান তুলনামূলক ভালো হওয়ার কথা।

বিভিন্ন আন্তর্জাতিক রিভিউয়ে বলা হয়েছে, ১৭টি প্রোর ক্যামেরা ব্যবহার করে সন্তোষজনক অভিজ্ঞতা পাওয়া গেলেও এটি মূল শাওমিন ১৭ ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কিছুটা পিছিয়ে। বিশেষ করে অন্যান্য লেন্সের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ সংস্করণটি বেশি উন্নত। ফলে যারা বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য ১৭টি সিরিজ উপযোগী হতে পারে। তবে ক্যামেরাকেন্দ্রিক ব্যবহারকারীরা হয়তো আরও প্রিমিয়াম বিকল্পের দিকে নজর দেবেন।

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইকগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

উপজেলা বিএনপি সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, থানা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেং বেনজীর আহম্মেদ লাল, সরদার ফারুখ আহম্মেদ,কাজী সাজ্জাত আহম্মেদ মানিক, বেনজির আহম্মেদ লাল, এড. একরামুল হক, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জি এম মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আলাউদ্দিন রাজা, হাবিবুর রহমান হবি মোল্লা, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সেলিম রেজা লাকি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, নাজির আহম্মেদ, আবু মুছা, সুজিত কুমার, আনিনুর ইসলাম, খোকন সানা, সাত্তার মোড়ল, ইব্রাহিম গাজী, আনারুল ইসলাম, মফিজুল ইসলাম টাকু, নজরুল ইসলাম সন্তোষ কুমার, পৌর যুব দলের আহবায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, কৃষক দলের আহবায়ক মেছের আলী, সদস্য সচিব আবুল কাশেম, মনি মোল্লা, নজরুল ইসলাম, এরশাদ আলী প্রমুখ।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুছা।

 

সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

সংবাদদাতা: “ঈদ উল আজহা ২৬” পরবর্তী যাত্রা নির্বিঘœ করার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিবহণ কাউন্টার গুলোতে মনিটারিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ‘২৬) সন্ধ্যার পরে শহরের সঙ্গীতার মোড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘেœ করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং করা হয়।

কাউন্টার মনিটরিং এর নেতৃত্বে দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামান, পরিবহন ম্যানেজার সমিতির সভাপতি মুকুল, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি।

পরিবহণ কাউন্টারে মনিটারিং এ যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন