বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে র‌্যাবের অভিযান: ১৩ লাখ টাকার অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
আশাশুনিতে র‌্যাবের অভিযান: ১৩ লাখ টাকার অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে র‌্যাব ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১ হাজার ৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকা। বুধবার বিকেলে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রবিউল ইসলাম ও আঃ হামিদ নামের দুই ভাই তাদের বাড়িতে বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করছিলেন। খবর পেয়ে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে যান।
পরে তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে ৬১ ক্যারেট পুশকৃত চিংড়ি, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত চিংড়িগুলো গাড়ির চাকায় পিষ্ট করে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন। এই ঘটনায় পলাতক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Ads small one

ম্যামনগরে ১৬ বছরের কিশোরীকে ২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে আটকে রাখার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ম্যামনগরে ১৬ বছরের কিশোরীকে ২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে আটকে রাখার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছরের এক কিশোরীকে ২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। আবু সাঈদ নামে এক বখাটে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যেয়ে তাকে আটকে দিয়েছে বলে অভিযোগ পরিবারের।

অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে উদ্ধারে উদ্বীগ্ন পিতা-মাতা শুরুতে থানা-পুলিশের দারস্থ হলেও প্রভাবশালীদের ভয়ে এখন তারা ‘টু’ শব্দ করার সাহস পাচ্ছে না। একমাত্র কিশোরী কন্যার অনিশ্চিত ভবিষ্যতের শংকায় তাই অসহায় পিতা-মাতা বর্তমানে চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে।

শ্যামনগর উপজেলার খোসালখালী গ্রামের কিশোরীর পিতার ভাষ্য গত ১৯ আগষ্ট বেলা ১১টার দিকে বাড়ি থেকে তার মেয়ে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে রাতে শ্যামনগর থানায় ১১৬০ নম্বর সাধারণ ডায়েরী করেন তিনি। পরবর্তীতে পুলিশ ২২ আগষ্ট কিশোরীকে আবু সাঈদের কব্জা থেকে উদ্ধারের পর রাত ন’টার দিকে থানায় নিয়ে তার হাতে উঠিয়ে দেয়। আইনী প্রক্রিয়া শেষে রাতে বাড়ি ফেরার পথে আবু সাঈদ ও তার লোকজন কিশোরীকে পুনরায় তার সামনে থেকে উঠিয়ে নিয়ে যায়।

কিশোরীর পিতার অভিযোগ মেয়ের সন্ধানে আবু সাঈদের বাড়ির সামনে গেলেই তাদেরকে মারতে উদ্যত হচ্ছে। দ্বিতীয়বার থানা পুলিশ করলে মেয়ের লাশ মিলবে না বলেও হুমকি দিচ্ছে আবু সাঈদের লোকজন। তিনি আরও জানান গোটা বাড়ি সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে রেখে সেখানে যাওয়া লোকজনের গতিবিধি নজরদারীতে রাখা হচ্ছে। একমাত্র মেয়েকে খুঁজে বের করার আবেদন জানিয়ে আজ ৯ সেপ্টেম্বর তিনি জেলা পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন জানিয়েছে।

অভিযোগের বিষয়ে আবু সাঈদ জানান কিশোরীকে তিনি বিয়ে করেছেন। নিজের বাড়িতে রেখে ঘর সংসার করছেন। এসময় সাঈদের নিকট থেকে মোবাইল নিয়ে তার পিতা নুর ইসলাম জানান, তিনি কিশোরীর সাথে তার ছেলেকে কোর্টের মাধ্যমে বিয়ে দিয়েছেন। এসময় অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে অপর প্রান্ত থেকে এক নারী উত্তেজিত হয়ে উঠে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, প্রথম দফায় মেয়েটিকে তারা উদ্ধার করে পিতার হাতে উঠিয়ে দিয়েছে। কিন্তু পরে আবার মিসিং নিয়ে কিশোরীর পিতা কিংবা পরিবারের কেউ কোন ধরনের অভিযোগ করেনি। প্রভাবশালীদের ভয়ে অসহায় পরিবারটি থানা পুলিশ পর্যন্ত পৌছাতে পারছে না- বলে জানানো হলে তিনি বলেন বিষয়টি তিনি এখনই খোঁজ নিচ্ছেন।

তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয়ে বই-খাতা নিয়ে শ্রেণিকক্ষে থাকার বয়সেই সংসার জীবনে পা দেওয়ার অভিযোগ উঠেছে তালার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির এসব ছাত্রীর বাল্যবিবাহের খবর প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহর উপর নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহর হাসান সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মধ্যে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ প্রদানের প্রক্রিয়া চলছে।

তিনি জানান, নোটিশের পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই প্রতিষ্ঠানের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়ে তাদের বাবা-মাকে ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ছাত্রীদের বিষয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা

তালা প্রতিনিধি: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চ অফিসে ‘সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন অফিসার আমিরুল ইসলাম, উত্তরণের প্রকল্প অফিসার তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার মাসুম শেখ ও রিজিয়া খাতুন প্রমুখ। এ সময় সংগঠনের ২০ জন উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন।