আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Oplus_16908288
আশাশুনি ব্যুরো: আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি এস,কে হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য এস,এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন, যুগ্ম-সম্পাদক লিংকন আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস,এম শরিফুল ইসলাম শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমডি সাইফুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সচ্চিদানন্দদে সদয়।
সভায় ক্লাবের আয়-ব্যয়ের হিসাব, ক্লাবের অফিস রুম নির্মাণ ও সংস্কার, সুন্দরবনে আনন্দ ভ্রমন, সাংগঠনিক ও বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।












