বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কয়রায় জাতীয়তাবাদী তরুণ দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
কয়রায় জাতীয়তাবাদী তরুণ দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।

 

কয়রা উপজেলা তরুণ দলের আহবায়ক হাসান গাজীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এমএ হাসান।

 

প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা তরুণ দলের সভাপতি এমএম আজিজুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মামুন গাজী। যুবনেতা আনোয়ার সাদাত কাজলের সঞ্চালনায় অনুষ্টানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল হুদা, এফএম মহরম হোসেন, যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইব্রাহিম সান, কয়রা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আছির উদ্দিন, তরুণদলের সদস্য সচিব আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম তারেক আরাবী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, রুপসা উপজেলা তরুণদলের সভাপতি খালিদ হোসেন লস্কর প্রমুখ।

 

সভাশেষ আব্দুল্যাহ সরদারকে আহবায়ক ও মোঃ আবু মুছা গাজীকে সদস্য সচিব করে মহারাজপুর ইউনিয়ন তরুণ দলের আহবায়ক কমিমিটি ঘোষনা করেন জেলা সভাপতি এমএম আজিজুল হাকিম।

Ads small one

চেয়ারম্যান প্রার্থী শামীমের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
চেয়ারম্যান প্রার্থী শামীমের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি চলবে।

 

এরই অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।

 

কর্মসূচি প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন বলেন, ইউনিয়নের বিভিন্ন খাত নিয়ে তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

 

কর্মসূচিতে শামীম হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রহমত আলী, ইউনিয়ন টিমের সদস্য মো. ওহেদুজ্জামান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

কয়রা (খুলনা) প্রতিনিধি: শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা জেলার কয়রায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা থানা উত্তর শাখার উদ্যোগে স্থানীয় ডি.এফ. নকশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। তিনি তাঁর বক্তব্যে শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, “শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাঁদের আদর্শকে বাঁচিয়ে রাখতে চাই।”

কয়রা থানা উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলানের সভাপতিত্বে আয়োজিত এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল।

এছাড়া স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্ত পরীক্ষা করে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। ছাত্রশিবিরের এমন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন সাধারণ ও স্থানীয় সুশীল সমাজের মানুষ।

 

শারদীয় দূর্গাপূজায় মন্দিরে নজরদারি বাড়াতে গ্রামপুলিশকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
শারদীয় দূর্গাপূজায় মন্দিরে নজরদারি বাড়াতে গ্রামপুলিশকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নজরদারি বাড়াতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে গ্রামপুলিশকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার কেশবপুর থানায় গ্রাম পুলিশদের হাজিরা অনুষ্ঠানে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলার ১০৬ জন গ্রাম পুলিশকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নিজ এলাকার মন্দিরগুলোর নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়। পূজামন্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা কোনো ধরনের সন্দেহজনক কর্মকান্ড নজরে এলে বা দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।