কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে তিনি এসব স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়।
এম এ হাসান কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই তাঁর এ ক্ষুদ্র উদ্যোগ। অতীতের মতো ভবিষ্যতেও কয়রাবাসীর কল্যাণে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এসব ব্যাগে বই-খাতা নিয়ে তারা নিয়মিত বিদ্যালয়ে আসবে।
অনুষ্ঠানে অভিভাবক, বিদ্যালয়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সুধীজন এ উদ্যোগকে স্বাগত জানান।












