শ্যামনগরে তারেক মঞ্চের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
সংবাদদাতা: শ্যামনগর উপজেলা শাখায় তারেক মঞ্চের ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ের রক্সি সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা জাসাসের কার্যালয়ে তারেক মঞ্চের জেলা শাখার এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে নবগঠিত কমিটির নেতাদের হাতে অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।
তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. মনোয়ার মিয়া ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মো. জাকির হোসেনকে আহ্বায়ক, মো. বেলাল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আরিফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মো. জাহাঙ্গীর হোসেন, মো. মনিরুজ্জামান, বাপ্পি, মো. হাবিবুল্লাহ, মো. জামির হোসেন, মো. মোমিন, মো. আব্দুর রউফ, মো. আমজাদ হোসেন, মো. ইয়াছিন আলী, মো. আবুল কাশেম, মো. ইব্রাহিম খান, মো. আবু মুছা, আলী হোসেন ও গোলাম হোসেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ মোট ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সভায় জেলা নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তারেক মঞ্চের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। এ সময় তাঁরা নবগঠিত কমিটির সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।












