রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্মদিবসের সূচনালগ্নে ​নতুন জেলা পরিষদ প্রশাসক হাবিবকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কর্মদিবসের সূচনালগ্নে ​নতুন জেলা পরিষদ প্রশাসক হাবিবকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা 

নিজস্ব প্রতিনিধি: ​আকাশে মেঘ আর রোদ্দুরের খেলা, বাতাসে গ্রীষ্মের তীব্রতা পেরিয়ে এক পশলা বৃষ্টির স্নিগ্ধ আবেশ। প্রকৃতির এই পালাবদলের মাঝেই সাতক্ষীরা জেলা পরিষদে শুরু হলো এক নতুন অধ্যায়। জীবনের বসন্ত পেরিয়ে আসা একঝাঁক বীর সন্তান রবিবার শুভেচ্ছা জানিয়েছেন এক নতুন সারথিকে।

​সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। রবিবার (৭ জুন) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ছিল এক অন্যরকম আবহাওয়া। এটি ছিল প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের প্রথম কর্মদিবস। নতুন দায়িত্ব গ্রহণের এই বিশেষ ক্ষণটিকে রাঙিয়ে তুলতে বীর মুক্তিযোদ্ধারা তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক কমান্ডার স ম শহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যখন ফুল হাতে কক্ষে প্রবেশ করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজনীতির আঙিনায় দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আসা হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। তাঁদের খোঁজখবর নেন গভীর মমতায়।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন:

​জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, ​সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, ​সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ​বীর মুক্তিযোদ্ধা জিললুল করিম, ​সাতক্ষীরা সদর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যা, আশাশুনি উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ​সাতক্ষীরা পৌর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দীন, ​বীর মুক্তিযোদ্ধা মো. নজির আহমেদ, ​দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সাতক্ষীরা সিকান্দার একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না প্রমুখ।

​নতুন প্রশাসককে অভিনন্দন জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ তাঁর আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন।

​জেলা ইউনিটের আহ্বায়ক কমান্ডার স ম শহিদুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “একটি নতুন ঋতু যেমন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি আমরা আশা করি হাবিবুল ইসলাম হাবিবের এই নতুন দায়িত্ব গ্রহণ সাতক্ষীরা জেলা পরিষদে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাঁর যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি এই জেলাকে আরও সমৃদ্ধ করবেন। আমরা তাঁর পূর্ণাঙ্গ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।”

​সবুজ পাতার বুকে নতুন কুঁড়ির মতো, একরাশ প্রত্যাশা আর শুভকামনা মাথায় নিয়ে শুরু হলো প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নতুন কর্মযজ্ঞ। বীর মুক্তিযোদ্ধাদের এই আন্তরিক অভিবাদন তাঁর আগামী দিনের দায়িত্ব পালনে এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে—বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া ফুলেল শুভেচছার জবাবে এমনটাই  মন্তব্য করেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

Ads small one

পাইকগাছায় জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
পাইকগাছায় জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা

তালা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও তীব্র তাপদাহের ফলে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সম্পদ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি মোকাবিলা এবং অভিযোজনের জন্য উন্নত ও দায়ী দেশগুলোর কাছ থেকে ২০৩৫ সালের মধ্যে প্রতিবছর ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনার পাইকগাছায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘প্রকৃতির জন্য অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাওসেড’ ও ‘পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরাম’ যৌথভাবে এই সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
পাইকগাছা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি অখিল চন্দ্র ম-ল। সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম শংকর রঞ্জন সরকার এবং মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থার নলেজ ম্যানেজমেন্টের টিম লিডার মোসালাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাওসেড-এর উপ-নির্বাহী পরিচালক হেলেনা খাতুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ ভট্টাচার্য, শ্যামাপদ ম-ল, নুরুন্নাহার পারভীন, শেখ জুলি, সুভাষ চন্দ্র ম-ল, নুর ইসলাম গাজী, মোহাম্মদ আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, ডা. বাসুদেব রায় ও মানিক ভদ্র। আলোচনা সভা শেষে স্থানীয় শহীদ এম. এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

দেবহাটায় চুরির সন্দেহে শিশুকে পিটিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
দেবহাটায় চুরির সন্দেহে শিশুকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় চুরির অপবাদ দিয়ে এক শিশুকে আখ ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত শিশুর বাবা হাফিজুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন বেলা তিনটার দিকে দক্ষিণ পারুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (১৩) পারুলিয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সাইফুল ইসলামের (৪৫) দোকানে আখের রস খেতে যায়। হাকিম ২০টাকার রস খেয়ে সাইফুলকে ৫০টাকার একটি নোট দিলে দোকানদার তাকে ৩০টাকা ফেরত দেন। এরপর সাইফুল ক্যাশ টেবিল পাহারা দিতে বলে প্রস্রাব করতে যান। ফিরে এসে তিনি হাকিমের বিরুদ্ধে ক্যাশ টেবিল থেকে টাকা চুরির অভিযোগ তোলেন।
শিশু হাকিম নিজের জামা-প্যান্ট তল্লাশি করতে বললে সাইফুল তল্লাশি চালিয়ে ফেরত দেওয়া ৩০ টাকা ছাড়া আর কোনো টাকা পাননি। এরপরও সাইফুল চোর সন্দেহে হাকিমের বাঁ কানে সজোরে চড় মারেন এবং আখ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ও বেদনাদায়ক ফোলা জখম করেন। ঘটনাটি কাউকে বললে আরও মারধর করা হবে বলে হুমকিও দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে।
গত ৫ জুন সকালে শরীরে প্রচ- ব্যথা অনুভব হলে হাকিম তাঁর পরিবারকে বিষয়টি জানায়। ওই দিন সকাল ১০টার দিকে হাকিমের বাবা হাফিজুল ইসলাম, দাদা আলাউদ্দীন, দাদি রাফিজা খাতুন ও মা সোমা আক্তার সাইফুলের বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল কাঠের বাটাম এবং তাঁর স্ত্রী বানু খাতুন বঁটি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। প্রতিবেশীরা ছুটে এলে তাঁরা রাফিজা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে এই শুভেচ্ছা মিছিল বের হয়।
কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের আমিনুর রহমান আমিনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শাহাজান রনিকে মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মনোনীত করায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্যসচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান ও জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা।
এছাড়াও বক্তব্য দেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্যসচিব মেহেদী হাসান সবুজ, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতার প্রমুখ।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা যুবদলে যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনা প্রয়োজন। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।