কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ পিজ্জা মিলান অডিটোরিয়ামে ফ্রেন্ডশিপ কম্ট্যুপিউটার ট্যুর এন্ড ট্যুরিজমের সত্বাধিকারী ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা রাজু কুমার ঘোষের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গের কলকাতা, বারাসাত ও গৌহাটিতে পিয়ারলেস হসপিটালের পৃথক শাখা রয়েছে বলে আয়োজকরা জানান। সাতক্ষীরায় অচিরেই পিয়ারলেস হসপিটালের ইনফরমেশন সেন্টার চালু করা হবে। সেখান থেকে সকল সহযোগিতা প্রদান করা হবে।
পিয়ারলেস হসপিটালের মার্কেটিং প্রধান ইন্দ্রজিত ব্যানার্জি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে মানুষ বিশ্বাস ও আস্থা নিয়ে ডাক্তারদের কাছে যান। পিয়ারলেস হসপিটাল সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। ইতোমধ্যে ক্যান্সারসহ নানান রোগের আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এখানকার রোগীদের কলকাতায় যেতে হবে এটা জরুরি নয়, বরং এখান থেকে রিপোর্ট পাঠালে আমরা ফাইন্ডিং করে জানাবো তাকে হসপিটালে যেতে হবে কিনা। কোন ডাক্তারদের কাছে যেতে চান আমরা সেই ডাক্তারের সাথে কথাও বলিয়ে দিবো। আমরা ফ্রি পিক আপ সার্ভিস দিয়ে থাকি। মোটকথা আমরা ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা সহজলভ্য ও সহজতর করতে সর্বদা প্রস্তুত।
আরএমপি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাতক্ষীরার সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়ারলেস হসপিটালের ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রধান নির্ঝর ঘোষ, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, আরএমপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মাহাবুবর রহমান, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী (লাভলু)।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন মৃত্যুঞ্জয় দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা অবিরা সুলতানা।
আয়োজকরা জানান, পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা নিতে বাংলাদেশের রোগী ও স্বজনরা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন রাজু ঘোষ (মোবাইল ০১৭৬১-৫৬৭৩৪৬) ও নির্ঝর ঘোষ (মোবাইল: +৯১ ৯৯০৩৩ ০৫১৮৬) এর সাথে।









