কলারোয়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। ২১ আগস্ট ভোর রাতে উপজেলার দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রামের রিপন হোসেন (৩০) ও মো. নাজমুল গাজী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা-পুলিশের একটি দল দেয়াড়া বেলেমাঠপাড়া গ্রামে অভিযান চালায়। মাদক মামলার এজাহারনামীয় আসামি রিপন হোসেনের বসতবাড়ির উঠান থেকে তাঁদের আটক করা হয় এবং তাঁদের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।
কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রিমু জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ২২ আগস্ট শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।






