বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি

0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;ts:32526913923994;appts:1787224412552;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;

শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়া পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর ভেঙে যাওয়া কাঠের সাঁকোটি সংস্কার ও পুনর্র্নিমাণ শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এক মাস আট দিন পর প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সাঁকোটি চালু হওয়ায় দুই পাড়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গত ১২ জুলাই পানির তোড়ে ও তীব্র স্রোতে নদীর ওপরের পুরোনো সাঁকোটি ভেসে যায়। এরপর থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী ও রোগীসহ সাধারণ মানুষকে চরম ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছিল। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ঘটনা ও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়।

পরবর্তীতে স্থানীয়দের সমস্যার কথা বিবেচনা করে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের উদ্যোগে দ্রুত নতুন সাঁকো তৈরির কাজ শুরু হয়। তাঁর তত্ত্বাবধানে সমন্বিত প্রয়াসে স্বল্প সময়ে সাঁকোটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়। তবে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই সাঁকো দিয়ে বাইসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে; কেবল পথচারীরা হেঁটে পারাপার হতে পারবেন।

এলাকাবাসীর ভাষ্য, প্রতি বর্ষাতেই কাঠের সাঁকো ক্ষতিগ্রস্ত বা ভেসে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য সেখানে একটি শক্তপোক্ত পাকা সেতু নির্মাণ করা জরুরি।
পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বেত্রবতী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে দাপ্তরিক প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুততম সময়ে সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।