বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, ৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুল বর্ষ উদযাপন, নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধন,ও আমার সংস্কৃতি, আমার অহংকার অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে এসব অনুষ্ঠান বাস্তবায়নে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় নজরুল বর্ষ উদযাপন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আগামী ২-৮ সেপ্টেম্বর সকল প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। উপজেলা পর্যায়ে আগামী ২২ -২৮ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। এছাড়া কলারোয়া উপজেলার সকল হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্রীড়ার প্রতি গভীর মনোযোগ ও তাগিদ দিয়েছেন সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উচিত যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করা।

 

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।