মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

‎সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে রতনপুর, কদমতলা, নূরনগর হয়ে শ্যামনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কটির কিছু অংশে উন্নয়ন ও সংস্কার কাজ করা হলেও অনেক অংশ এখনও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কোথাও মসৃণ রাস্তা, আবার কোথাও বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এতে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানিতে ডুবে গেলে চালক ও পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই সড়ক দিয়ে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের মানুষ নিয়মিত যাতায়াত করেন। একই সঙ্গে শ্যামনগর উপজেলার নূরনগর, শ্যামনগর সদর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের হাজারো মানুষ জেলা শহরসহ বিভিন্ন গন্তব্যে যেতে এ সড়ক ব্যবহার করেন। দুই উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় সড়কটির গুরুত্ব অনেক বেশি।
‎এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীরা প্রচারণার সময় এ সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। সে সময় স্থানীয়রা সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানালে উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্বাচনের পর দীর্ঘ সময় পার হলেও সড়কের দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের মতে, দুই আসনের জনপ্রতিনিধি একই রাজনৈতিক দলের হওয়ায় সমন্বিত উদ্যোগে সড়কটির সংস্কার অনেক আগেই সম্ভব ছিল। কিন্তু এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী নিজেদের অবহেলিত মনে করছেন। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা।

Ads small one

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

সংবাদদাতা: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মেহেদী হাসান বলেন “জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

 

স্পেনের কাছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে নায়ক বনে যাওয়া ২৫ বছর বয়সী এনজো ফার্নান্দেজ ফাইনালে হয়ে ওঠেন খলনায়ক।

ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ম্যাচের দ্বিতীয় চাপের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পাউ কুবার্সিকে ফাউল করে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিঞ্চিকের কাছ থেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর মাশুল হিসেবে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে সাবস্টিটিউট ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্তিনার প্রতিরোধ ভেঙে শিরোপা উঁচিয়ে ধরে স্পেন।

একজন খেলোয়াড় কম নিয়ে খেলার সুযোগে ম্যাচ হেরে যাওয়ার পর মারাত্মক সমালোচনার মুখে পড়েন এনজো। হারের একদিন পর নীরবতা ভেঙে জীবনের মানে শুধু জয় নয় উল্লেখ করে এনজো বলেন, ‘সময় যত গড়ায়, আপনি বুঝতে পারবেন একটি ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। বহু বছর ধরে এই দলটি সম্ভাব্য সেরা উপায়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করে আসছে।’

চার বছর আগে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে পথচলার স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, আর্জেন্টিনার জার্সি পরা মানে কখনও হাল না ছাড়া এবং লোগোর জন্য লড়াই করে যাওয়া। এটি শেখায় যে প্রতিযোগিতা করা মানে কেবল জয় নয়, বরং জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। এই দলের অংশ হতে পারা, যারা সবসময় শক্ত হয়ে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত লড়েছে এবং গর্ব, নম্রতা ও প্রতিশ্রুতি রক্ষা করেছে, তা আমি সবসময় লালন করব।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের পাশে থাকা, প্রতি ম্যাচে সমর্থন দেওয়া এবং বিশ্বজুড়ে আমাদের নিজের ঘরের অনুভূতি এনে দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং যখনই ডাক পাবো, নিজের সবটুকু দিয়ে তা রক্ষা করব।

সূত্র: এনডিটিভি