সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

তালা বাজার মোটরসাইকেল শ্রমিকদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: আবু মুসা সভাপতি, মোস্তফা সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
তালা বাজার মোটরসাইকেল শ্রমিকদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: আবু মুসা সভাপতি, মোস্তফা সম্পাদক

নিজস্ব প্রতিনিধি: তালা বাজার পেশাজীবী মোটরসাইকেল শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শিক্ষক সমিতির পুরাতন ভবন হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষÑএই তিনটি পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের সরব উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. আবু মুসা ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুজ্জামান রাশেদ ১৬ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকের প্রার্থী মো. মোস্তফা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. নজরুল ইসলাম খোকন ২১ ভোট লাভ করেন। অপরদিকে কোষাধ্যক্ষ পদে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের নিরঞ্জন ২৮ ভোট পান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ,সাংবাদিক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Ads small one

বর্ষায় পাইকগাছায় নার্সারিতে গাছের চারা বিক্রির ধুম পড়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
বর্ষায় পাইকগাছায় নার্সারিতে গাছের চারা বিক্রির ধুম পড়েছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বর্ষার অনুকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে খুলনার পাইকগাছায় নার্সারিগুলোতে গাছের চারা বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে গদাইপুরসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা নার্সারিগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা কিনতে ভিড় করছেন দেশের বিভিন্ন জেলার ক্রেতারা। ব্যবসায়ীরা বর্ষা মৌসুমে শত কোটি টাকার চারা বিক্রির আশা করছেন।

উপজেলায় বাণিজ্যিক ভাবে গড়ে তোলা নার্সারিগুলিতে বছরজুড়ে সব গাছের চারা পাওয়া যায়। এসব চারা বেচাকেনা হয় সব মৌসুমে। তবে চারা বিক্রির সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকালে। এই সময়টাতে রোপণ করা চারা শতভাগ জীবিত থাকে বলে চারারও চাহিদা বাড়ে দ্বিগুণ। অনেকে এই সময়টাতে তৈরি করেন ফলজ-বনজ বাগান। বেশির ভাগ মানুষ তাদের বসতবাড়িতে নানা প্রকারের চারা রোপণ করে থাকেন। এ বছরের আষাঢ়ের প্রথম দিন থেকে শুরু হয়েছে। এ সুযোগে নার্সারিগুলো গাছের চারার ব্যাপক চাহিদা বিক্রির ধুম পড়েছে।

উপজেলার গদাইপুরে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে তিন শতাধিক নার্সারি। তাছাড়া ১০ শতক থেকে এক বিঘা জমিতে গড়ে উঠেছে দুই শতাধিক নার্সারি। গ্রামের চারদিকে যেন সবুজের সমাহার। গদাইপুরে ঢুকলে চোখে পড়ে ক্ষেতের পর ক্ষেত নার্সারি। বাড়ির সামনে-পেছনে ও আশপাশে নার্সারি গড়ে তুলেছেন সবাই। সব নার্সারির সামনে আছে সাইনবোর্ড লাগাানো। নানা রকমের ফুল, ফল ও মসলার চারা বাড়িগুলোর সামনে। বাড়ির ভেতরে গড়ে তোলা নার্সারিতে চারা কেনাবেচার দৃশ্যও নজর কাড়ে। গদাইপুর এলাকার তৈরী কলম বাংলাদেশের চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, সিলেট, বরিশাল, কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে।

নার্সারি মালিক সমিতি সুত্রে জানা গেছে, কেবল বর্ষা মৌসুমেই গদাইপুরের কয়েক শত নার্সারিতে প্রায় শত কোটি টাকার চারা বিক্রি হয়। আর সারা বছরের বিক্রি হয় প্রায় আড়াই শত কোটি টাকার বেশি। এসময় চারা ক্রয়, বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছেন মালিক-শ্রমিকরা। রজনীগন্ধা নার্সারির মালিক সুকনাথ পাল বলেন, বর্ষায় চারার চাহিদা ও বিক্রি ভালো হচ্ছে।

উপজেলার গদাইপুর গ্রামের মেইন সড়কের দুই পাশে নার্সারিতে নানা প্রজাতির গাছের চারার দৃশ্য নজর কাড়ে। রাস্তার পাশে যতদূর দৃষ্টি যায় ফুল, ফল, মসলা ও বনজের চারা দেখা যায়। দেশী প্রজাতির পাশাপাশি বিদেশী ফলের চারারও উৎপাদন হয়। এখানে স্ট্রবেরি, রাম্বুটান, ড্রাগন, থাই পেয়ারাসহ ৩০-৪০ প্রজাতির বিদেশী ফলের চারা তৈরি হয়। এছাড়া দেশী প্রজাতির সকল ফলের চারা নার্সারিগুলোয় পাওয়া যায়। এসব ফলের প্যাকেট চারা বছরজুড়ে পাওয়া যায়। প্যাকেটে রোপণ করা চারার পাশাপাশি টবে লাগানো ফুল-ফলের চারাও এখানে বিক্রি হয়। চুই, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচসহ বেশ কয়েক প্রজাতির মসলার চারা উৎপাদন ও বিক্রি হয়।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, নার্সারি ব্যবসা অত্যন্ত লাভজনক। কেউ পরিকল্পনা মাফিক নার্সারি করলে অনায়াসে তিনি স্বাবলম্বী হবেন। তিনি আরও বলেন, পরিবেশ ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে গাছের চারা রোপণের উপযুক্ত সময়। এসময় প্রচুর বৃষ্টি হয় এবং মাটির উর্বরা শক্তিবৃদ্ধি পায়। তাই এই সময়ে তিনি সবাইকে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।

 

 

সুন্দরবনের শাকবাড়িয়া নদী থেকে ৭০ কেজি হরিণের মাংস ও ২টি মাথা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
সুন্দরবনের শাকবাড়িয়া নদী থেকে ৭০ কেজি হরিণের মাংস ও ২টি মাথা উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশনের অধীনস্থ শাকবাড়িয়া নদী থেকে ৭০ কেজি হরিণের মাংস, ২ টি হরিণের মাথা, ১ টি নৌকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারকারিরা

রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে সংরক্ষিত সুন্দরবনের ক/৩৬ এর শাকবাড়িয়া নদী সংলগ্ন ০৬ নং কয়রা পল্টন এলাকা থেকে বন বিভাগের বিশেষ অভিযানে ৭০ কেজি হরিণের মাংস, ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা, ১ টি দা ও ১০ ফুট লম্বা পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন স্বর্গীয় ষ্টাফ নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারকারিরা পালিয়ে যায়। এসময় নৌকায় তল্লাশি করে ৭০ কেজি হরিণের মাংস, ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা, ১ টি দা ও ১০ ফুট লম্বা পলিথিন জব্দ করে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় স্টাফ নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারকারিরা পালিয়ে যায়। এসময় নৌকায় তল্লাশি করে ৭০ কেজি হরিণের মাংস, ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা, ১ টি দা ও ১০ ফুট লম্বা পলিথিন জব্দ করে। তিনি আরও বলেন, আদালতে নির্দেশে জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে এবং এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা অ্যাডাপটেশন ক্লিনিক প্রাঙ্গণে ব্র্যাক এর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতাধীন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার মো. সফিকুর রহমান স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, ব্র্যাকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কাজী এনামুল হক এবং সেক্টর স্পেশালিস্ট (কৃষি) মো. শাহীন হোসেনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

আয়োজকরা জানান, আশাশুনি উপজেলার বড়দল, বুধহাটা, কাদাকাটি ও কুল্লা ইউনিয়নের প্রায় ৩০০টি পরিবারের মধ্যে প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এসব চারা বসতভিটা ও আশপাশে রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে।