কালেরডাঙ্গী মসজিদের সাবেক মুয়াজ্জিন ফজর আলী শেখের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গী গ্রামের বাসিন্দা ও কালেরডাঙ্গী জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ফজর আলী শেখ (৬৮) ইন্তেকাল করেছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এদিন বিকেল ৫টায় মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা মরহুমের কর্মময় জীবন ও ধর্মীয় সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা রফিকুল ইসলাম, নুনগোলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহজাহান কবির, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম এবং মাওলানা রওশন আলম।
জানাজা নামাজে ইমামতি করেন বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দীর্ঘ সময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











