আশাশুনিতে দুই দিনের পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রিশন (গেইন)-এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু। তিনি তৃণমূল পর্যায়ে পুষ্টির মান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে গেইন-এর প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল আলম সঞ্চালনা করেন। সভায় বুধহাটা, শ্রীউলা, কাদাকাটি, প্রতাপনগর ও দরগাহপুরÑএই পাঁচটি ইউনিয়ন পুষ্টি কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম এবং প্রশাসক মো. নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, সঠিক কর্ম-পরিকল্পনা ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমেই পুষ্টিহীনতামুক্ত উপজেলা গড়া সম্ভব।












