সাতক্ষীরায় সাংবাদিক বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন: সাংবাদিক মহলে শোক
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাই শেখ শফিকুল ইসলাম সোহেল (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের আলহাজ শেখ আব্দুল বারীর ছোট ছেলে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার মাগরিবের নামাজ শেষে থানাঘাটা গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু তাঁর ছোট ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।
জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক: শেখ শফিকুল ইসলাম সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি (জেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন মত), মারুফ আহমেদ খান শামীম (সহকারী সম্পাদক, সাপ্তাহিক সূর্যের আলো), শরিফুল ইসলাম জুয়েল (জেলা প্রতিনিধি, দৈনিক এই বাংলা), মোহাম্মদ মুজাহিদ (সহ-সম্পাদক, দৈনিক যশোর বার্তা), মোতালেব সরদার (জেলা প্রতিনিধি, দৈনিক নতুন দিন), আরিফুল ইসলাম (জেলা প্রতিনিধি, দৈনিক আজকের বসুন্ধরা) এবং আব্দুল্লাহ আল মাহফুজ।
এ ছাড়া আরও শোক প্রকাশ করেছেন মো. মোমিনুর রহমান (দেবহাটা প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, আক্তারুল ইসলাম (জেলা প্রতিনিধি, দৈনিক আইনবার্তা), আতাউর রহমান, জাহাঙ্গীর সরদার (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত সকাল), গাজী হাবিব ও আলমগীর হোসেন। প্রেসবিজ্ঞপ্তি











