মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর পাল্টা জবাব হিসেবে এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েতে নিয়োজিত মার্কিন বাহিনীর অবস্থান এবং লজিস্টিক সাপোর্ট বা রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে তেহরান এই ড্রোনগুলো মোতায়েন করে। ইরানি সংবাদমাধ্যমটি মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী’ এবং ‘শিশু হত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অহংকারী শত্রুদের অপরাধের উপযুক্ত জবাব দিতে এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাতষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত
এর আগে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপসাগরীয় এই দেশটি ইরানের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। এর ঠিক আগের দিনও ইরান থেকে চালানো বিমান হামলার মুখোমুখি হতে হয়েছিল কুয়েতকে।

এদিকে কুয়েতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অপর দুই উপসাগরীয় দেশ বাহরাইন এবং কাতারও আজ শুক্রবার ভোরের দিকে একই ধরনের ইরানি হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে।

Ads small one

সুন্দরবনে হরিণের খন্ডিত মাথাসহ শিকারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
সুন্দরবনে হরিণের খন্ডিত মাথাসহ শিকারি আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খন্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা, হরিণের খন্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৮ লক্ষ টাকা মূল্যের চার বোতল জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

 

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে জে অ্যান্ড বি মার্টিনি নামক মাদকদ্রব্য জব্দ করে।

পরবর্তীতে পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) ১৭ বিজিবি তথ্য জানান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তিনি।

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলার পাশাপাশি নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমণির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদও জানান। তার এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই।

পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জীবনে বারবার নানা ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

পরীমণির বক্তব্যে স্পষ্ট, এ ধরনের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।