শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী পূজা পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে কমিটির সভাপতি বিষ্ণু পদ ম-ল ও সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জীর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে মহা অষ্টমীতে এই পূজা পরিক্রমা হয়। এ সময় প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, অশোক মিস্ত্রী, মহাদেব চন্দ্র ম-ল, তাপস বৈদ্য, রণজিৎ রপ্তান, তাপস ম-ল ও তরুণ কুমার উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ ম-লের নেতৃত্বে পূজা পরিক্রমায় অংশ নেন সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রভাষক পরিমল ম-ল, তপন ম-ল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক দীনেশ ম-ল ও কার্ত্তিক দত্ত প্রমুখ। উভয় পরিষদের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং ম-প কমিটির সঙ্গে মতবিনিময় করেন।








