শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেশবপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে চিকিৎসক পরিবারকে অচেতন করার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
কেশবপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে চিকিৎসক পরিবারকে অচেতন করার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে এক চিকিৎসকের পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চিকিৎসকের পক্ষ থেকে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী চিকিৎসক মাসুম বিল্লাহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। গত ২ জুন কেশবপুর উপজেলার ১১নম্বর হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। খাবারের বিষক্রিয়ায় চিকিৎসকের বাবা, মা, ছোট ভাই, চাচি ও তাঁদের গৃহকর্মী অচেতন হয়ে পড়েন। তবে ঘটনাটি আগে টের পেয়ে চিকিৎসকের বাবা ইলাহী বক্স কৌশলে বাসার মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ায় কোনো চুরির ঘটনা ঘটেনি।
পরিবারের সদস্যরা একদিন অচেতন অবস্থায় পড়ে থাকার পর বিষয়টি জানাজানি হয়। পরে ঢাকা থেকে এসে ডা. মাসুম বিল্লাহ নিজেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তাঁরা বাড়িতেই চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ডা. মাসুম বিল্লাহ প্রতিবেশী আনার খাঁর ছেলে হাবিবুর রহমান খাঁ ও হাবিবুর রহমানের ছেলে লিটনের নাম উল্লেখ করে থানায় সন্দেহভাজন হিসেবে লিখিত অভিযোগ দিয়েছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, চিকিৎসকের পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অচেতন করার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত চলছে।

Ads small one

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

 

সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক আবুল হোসেন, কামরুজ্জামান, গোলাম মোস্তফা ও আল মামুন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মেহেদী হাসান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব শেখ তানজীর আহমেদ।

 

 

 

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকালে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আহমাদ আলী বাঁচা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় বামিয়া গ্রামে এমইপি কোম্পানির কয়রা পাইকগাছা পরিবেশক রহিম ইলেকট্রনিক্স এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৮০ জন ইলেকট্রিশিয়ান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমইপি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।

 

এসময় ইলেকট্রিশিয়ান আবুল হাশেমের সভাপতিত্বে ও রাসেল আহাম্মেদের সঞ্চালনায় ‎সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান।

‎বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির টি.এস.এম মোঃ ইব্রাহিম, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সাংবাদিক রিয়াজুল আকবর, সানরাইজ সোলার এন্ড তুহিন ইলেকট্রনিকস এর প্রোপাইটার মোঃ তুহিন আহসান, এ্যাসিসন্টান্স কো-অর্ডিনেটর জামাল বাদশা।

‎‎মতবিনিময় সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছা পরিবেশক আব্দুর রহিম, ফিল্ড অফিসার আমিনুর ইসলাম।