কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
কেশবপুর (যশোর) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-উর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আদ্রিতা সিকদার, মাহজাবিন তাশফিয়া, সানজি দাস ও অংকিতা বিশ্বাস।









