মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কেশবপুর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
কেশবপুর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

কেশবপুর (যশোর)প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ত্রিবার্ষিক অভিভাবক সদস্য নির্বাচনে মোশাররফ প্যানেল এর নিরঙ্কুশ জয় লাভ । বৃহস্পতিবার সকাল দশটা থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন । এ নির্বাচনে দুটি প্যানেল ছিল, একটি বিএনপি’র ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোশাররফ হোসেনের আরেকটি বারবার নির্বাচিত ইউপি সদস্য ৩ নং মজিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুর রহমানের। মোট ভোট ছিল ( ৩৩৭) প্রাপ্ত ভোট (২৮৬) প্রার্থী ছিল দুই প্যানেল মিলে আট জন। বিজয় প্রার্থীরা হলেন মো: আলমগীর হোসেন মার্কা ছাতা( ১৫৫) মোঃ সোহবান আলী মার্কা ফুটবল( ১৫৩ )তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন মোঃ আমিনুদ্দিন মার্কা ডাব (১০৯) মোঃ জাহাঙ্গীর আলম মার্কা তালা (১১১ ) মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোছাঃ সাবিনা খাতুন মার্কা মাছ (১৬০) মোছাঃ মুসলিমা খাতুন মার্কা কলস (১৪৭ ) তাদের প্রতিদ্বন্দ্বী মোছাঃ খাদিজা খাতুন মার্কা টিয়া পাখি (১১২ ) মোছাঃ শারমিন নাহার লিজা মার্কা মোরগ (১১০)মোশাররফ প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার । তবে স্থানীয়দের অভিযোগ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে বিভিন্ন খরচ দেখিয়ে ৪ হাজার ২ শত টাকা করে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব চন্দ্রা রানী দে গ্রহণ করেছেন। অথচ প্রশাসনের কোন লোক ছিল না, সকাল ১২ টার দিকে দুই গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ কেশবপুর থানাকে অবহিত করলে তিনি একজন এ এস আইকে পাঠান, পরবর্তীতে নির্বাচন শেষে পুলিশের একটি টিম বিদ্যালয় উপস্থিত হন।।

Ads small one

পাটকেলঘাটায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ১০ পিস ইয়াবাসহ রহমত আলী মিঠু (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহমত আলী মিঠু যুগিপুকুরিয়া গ্রামের সুজাউদ্দিনের ছেলে এবং পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

দেবহাটায় টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
দেবহাটায় টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

সংবাদদাতা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পারুলিয়া ট্রেড স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সম্পাদক অধ্যাপক রাজু আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি ও মাঠ সংগঠক গোলাম হোসেন।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার ওপর জোর দেন। পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নদীর পাশাপাশি জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং সরকারি খালগুলো পুনঃখননের দাবি জানানো হয়।
জলাবদ্ধতা দূরীকরণে ‘টিআরএম’ (টিডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার দাবি জানিয়ে বক্তারা বলেন, কেবল নদী বা খাল খনন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ দ্রুত পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালু করে জোয়ারের পলিযুক্ত পানি নির্দিষ্ট বিলে আবদ্ধ করে পলি ফেলা এবং ভাটার টানে নদীর নাব্য বজায় রাখাই একমাত্র টেকসই পথ। দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ করা না হলে প্রতিবছর কৃষি জমি ও লোকালয় প্লাবিত হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

 

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া বাদামতলা এলাকায় পুকুরে ডুবে আরিয়ান মোড়ল নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান মাছিয়াড়া বাদামতলা এলাকার রাজমিস্ত্রি মো. আসাদুল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরিয়ান। স্বজনেরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।